1 Answers
মানুষের মুখমণ্ডলের সৌন্দর্যের মধ্যে নাক হলো অন্যতম। অনেক সময় আলসেমির কারণে নাকের যত্ন নেয়া হয় না। তখন নাক খসখসে হয়ে যায়। নাকে কালচে দাগ পড়ে যায়। ফলে মুখমণ্ডল শ্রীহীন হয়ে যায়। তাই নাকের যত্ন নেয়াটা অত্যন্ত জরুরি। – নাকের দু’পাশে অনেক সময়ই কালচে ছোপ ছোপ দাগ দেখা যায়। এর থেকে মুক্তি পেতে ১ চামচ মুলতানি মাটি, ৪/৫টা লবঙ্গ গুঁড়ো গোলাপ জলের মিশ্রণে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি নাকের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এছাড়া টক দই, মধু ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করার ফলেও এই ধরনের কালচে দাগ দূর হয়ে যায়। -আপনার নাকটি যদি অয়েলি টি জোনের অন্তর্ভুক্ত থাকে তবে প্রতিদিন রুটিন করে এক টেবিল চামচ অ্যালোভেরার সাথে ১ চা চামচ শশার রস মিশিয়ে মিশ্রণটি কটন প্যাডে লাগিয়ে ২০ মিনিটের নাকে লাগান। ইতিবাচক ফলাফল পাবেন। -দুধে ১ চিমটি খাবার সোডা মিশিয়ে এর মধ্যে তুলা ভিজিয়ে নাকের উপর আলতো করে মুছে নিন। এতে নাকের উপরে জমে থাকা ধুলো পরিষ্কার হয়ে যাবে। -ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে নাকের উপরে এবং দু’পাশে আলগা মরা চামড়া দেখা যায়। কমলার খোসা গুঁড়া, আমন্ড পাউডার ও ভুসি দুধের সঙ্গে মিশিয়ে ভেজা ত্বকের মরা চামড়ার উপর আলতোভাবে লাগান। -অনেক সময় নাকের পাশের লোমকূপের মুখ বড় হয়ে যায়। ১ চামচ ওটমিল পাউডারের সঙ্গে আধা চামচ পাতিলেবুর রস সামান্য পানি দিয়ে মিশিয়ে লাগান। মিনিট কুড়ি পরে ধুয়ে ফেলুন। -নাকের ত্বক মসৃণ করতে ১ চামচ মধু, ১০-১২ ফোঁটা লেবুর রস, ২ চামচ গাজরের রস ও ১ চামচ বেসন এক সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। -আমন্ড গুঁড়া করে এর সাথে গ্লিসারিন এবং এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব হিসেবে নাকে হালকাভাবে ঘষুন। তবে গুঁড়াটি একেবারে মিহি যেন না হয়, একটু দানা দানা রাখুন। এতে এটির স্ক্রাবের কাজ করে নাকের ত্বকের মরা কোষ দূর করবে। -নাকের ত্বকে হোয়াইট হেডস হলে আতপ চালের গুঁড়োর সঙ্গে মসুর ডাল বাটা লাগালে এর থেকে মুক্তি পাবেন। -নাকের উপর ও চারপাশে দুধ দিয়ে পরিষ্কার করে ক্লিনজিং মাস্ক লাগাতে হবে। দই, ডিম, মধু ও সামান্য পরিমাণ হলুদ একসঙ্গে মিশিয়ে নাকের উপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পরে ধুয়ে ফেলুন। এতে নাকের উপর ও চারপাশ পরিষ্কার থাকবে। ফলে সহজে কোন ছোপ বা ব্ল্যাক হেডস হবে না। -নাকের চারপাশের ত্বক খুব বেশি শুষ্ক হয়ে গেলে রোজ নারকেল তেল ও অ্যামন্ড অয়েল এক সঙ্গে মিশিয়ে দিনে ২ বার ম্যাসেজ করলে শুষ্কতা থেকে রক্ষা পাওয়া যাবে। -তরমুজের রস আর লেবুর রস ত্বক কে ঠান্ডা করার পাশাপাশি ত্বককে নরম করে। অন্যদিকে লেবু প্রাকৃতিক পরিষ্কারক। তাই নাকের অংশের অতিরিক্ত তৈলাক্ত ত্বকে প্রতিদিন সকালে এটা লাগাতে পারেন। -আপনি যদি নাকে ব্ল্যাকহেডসের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে থাকেন তবে শশা, তুলসী, গোলাপজল ও নিম পাতার মিশ্রণ নিয়মিত ব্যবহার করুন। -ঘরোয়া পদ্ধতিতে নাকের ত্বকের স্ক্রাব তৈরি করতে পারেন। এজন্য চিনি, লেবুর রস এবং অলিভ অয়েল দিয়ে মাস্ক তৈরি করে নিন। এবার কিছুক্ষণ এই মিশ্রণ দিয়ে ত্বক ম্যাসাজ করে ধুয়ে নিন। চালের গুঁড়াও স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy