1 Answers
আমাদের স্কুলটি পিএসসি মডেল টেষ্ট পরীক্ষার কেন্দ্র ছিল, তাই প্রতিবার বেশ কয়েকটি সেন্টার থেকে সেখানে পরীক্ষা দিতে আসতো, আর পাশের গ্রাম থেকে পরীক্ষা দিতে আসতো মেয়েটি আর সে ছিল তাদের স্কুলের ফার্স্ট গার্ল। তাই প্রথম মডেল টেষ্টের ১ম দিন তার সাথে পরিচিত হতে গিয়ে তার সাথে এক্সিডেন্টালি এমন ভাবে দেখা হয় যে, সে আমাকে দেখে হেসে ফেলে আর আমিও তাকে দেখে একেবারেই ফিদা হয়ে যাই। আসলে প্রথমবার দেখে আমার তাকে খুব ভাল লাগে, তাই তাকে ভালো না বেসে পারিনি মানে লাভ এট ফার্স্ট সাইট। সে আসে রিকশায় করে আর আমি হেঁটেই যেতাম। যে সময় সে প্রতি দিন আসে আমিও ঠিক সে সময়-ই বেরোতাম। তাই যাওয়ার পথে তার সাথে রোজ দেখা হতো আর সে আমার দিকে ঘুরে ঘুরেও তাকাতো আর হাসতো। সে রুমে প্রবেশ করার পর আর বেরোতো না। তার বান্ধবী বেরোতো, তাই আমি তার থেকে জানতে চাই যে, তোমার বান্ধবীর নাম কি? সে শুধু হাসে কিছু বলে না তখন আমি বলি দেখ নাম বলতে হবে না, শুধু তাকে বলে দিও আমি তাকে ভালোবাসি। সে গিয়ে তাকে বলে কিন্তু এতে সে না হ্যা বলে আর না অভিযোগ করে। এভাবে ১ম,২য় ও ৩য় টেষ্ট কেটে যায় কিন্তু সম্পর্কটা আর পূর্ণতা পায়নি অপূর্ণই রয়ে যায়। তার পর থেকে এসব নিয়ে ভাবি না ।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy