4 Answers
প্রথমে আপনাকে আশ্বস্ত করতে চাই আপনার এমন ভাবনা বা চিন্তা একেবারেই আনকমন নয়। অনেকেই এমন চিন্তা করতে পারে। তবে কারো মনের কথা, অন্য কারো পক্ষে জানা এমনকি আন্দাজ করাও সম্ভব নয়। কখনো কখনো আপনার খুব আপনজন বা কাছের কেউ আপনার চরিত্র,চলাফেরার আবেগ অনুভুতির উপর আন্দাজ করে ধারণা করতে পারে।তবে কখনোই সে শিউর থাকে না। সো এটা পরিক্ষা করে দেখার মত কিছুই নেই। যাইহোক, এমনটা আপনার মাঝেমধ্যে হওয়া স্বাভাবিক। কিন্তু সব সময় এমন চিন্তা মাথায় ঘুরা স্বাভাবিক না। মেডিকেল সাইন্সে সবসময় এমন হওয়াটা একটা মানুষিক রোগ নির্দেশ করে। সেটা হলো সিজোফ্রেনিয়া । সিজোফ্রেনিয়া একটি দীর্ঘমেয়াদি মানসিক রোগ। সাধারণত ১৬ থেকে ২৫ বছর বয়সের মধ্যে সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো প্রকাশ পায়। এতে আক্রান্ত ব্যক্তির মধ্যে চিন্তা ও আচরণের ও চিন্তায় অস্বাভাবিকতা দেখা যায়। তারা সব সময় চিন্তা করে তাদের মনের কথা সবাই জেনে যাচ্ছে, অদ্ভুত কোন অস্তিত্ব অনুভব করে। একলা হাটার সময় মনেহয় পাশে কেউ হাটছে। চিন্তা করে সবাই তার ক্ষতির চেষ্টা করছে,তাকে সবাই হিংসা করছে।এ সমস্যাগুলো সিজোফ্রেনিয়ার ই লক্ষ্মণ। সো সমস্যাগুলো যদি আপনার কাছে প্রকট মনেহয় দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। আশাকরি সমস্যা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ
আমার মনে হয় আপনার আশেপাশের মানুষ আপনার দৃষ্টিভঙ্গি দেখে বুঝতে পারে আপনি কী নিয়ে ভাবছেন।।তারপরেও এটা পরীক্ষা করার একটা উপায় বলছি।আপনি মানুষের সামনে জটিল কিছু চিন্তা করবেন।যেমন,পদার্থের জটিল কোন বিষয় বা প্যারাডক্স নিয়েও ভাবতে পারেন।এতেই বোঝা যাবে আপনার আশেপাশের মানুষ আপনার মনের কথা বুঝতে পারে কিনা।আর একটা সহজ সমাধান।আপনি মনে মনে আপনার সামনের মানুষের সামনে মুসলমানদের বর্তমান অবস্হা নিয়ে ভাবুন এবং নিজেকে স্বাভাবিক রাখুন, যেনো সে কোনো ভাবে বুঝতে না পারে যে, আপনি কী নিয়ে ভাবছেন।
আপনার চিন্তা ভাবনা একদম ভূল বলা যায় কেননা, কোন ব্যাক্তি এই রকম চিন্তাভাবনা করে বা অনুমান করে বলা সম্ভব না। না ভাই আমি এই রকম কোন দিন শুনেনি কেউ অন্য একজনের চিন্তা ভাবনা জানতে পারে। বলা যায় এটা এক্কেবারেই সম্ভবনা।
ভাই, আপনি এমন একটা প্রশ্ন করেছেন যেটার উত্তর যথাযথ দেওয়া সম্ভব না। কারণ, আল্লাহ তায়ালা বলেছেন - আমিই অন্তর্যামী। আপনি অনুমান করে অনেক কিছু বলতে পারেন। এবং অন্যরাও অনুমানের ভিত্তিতে বলতে পারে । যেমন - আপনি ভাত খেয়েছেন এটা অন্যরা বুঝতে পারবে কিন্তু কোন কোন দ্রব্য দ্বারা খেয়েছেন তারা সেটা বলতে পারবে না। আর একটা উদাহারণ: ধরেন আপনি দোকানে একটা কলম কিনলেন এটা দাম কম বেশি সবাই জেনে থাকবে। কিন্তু আপনি কি রঙের কলম কিনলেন সেটা কিন্তু তারা জানবে না। অতএব, আপনার বাজ্যিক পরিবেশের অবস্থা বুঝে তারা অনুমান করতে পারে। আশা করি, আপনাকে কিছুটা হলেও বুঝাতে পেরেছি। যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ.....