1 Answers
যেভাবে পালং শাক রান্না করবেন - উপকরনঃ – পরিমান মত পালং শাক (কেটে ছোট ছোট পিস করে নিন) – কয়েকটা রসুন – সামান্য পেঁয়াজ কুঁচি – কয়েকটা কাঁচা মরিচ – পরিমান মত লবন – তেল প্রনালীঃ 1. কয়েকটা রসুন, কিছু পেঁয়াজ কুঁচি ও কয়েকটা কাঁচা মরিচ সামান্য লবন যোগে হামান দিস্তা দিয়ে ভাল করে চেঁচে নিন। রসুন একটু বেশী হলে ভাল। 2এবার কড়াইতে কয়েক চামচ তেল ভাল করে গরম করে তাতে চেঁচা ভেজস গুলো দিয়ে ভাল করে ভাঁজতে থাকুন। হলদে রং হয়ে আসার আগ পর্যন্ত খুন্তি দিয়ে নাড়ুন। 3. এবার পালং শাক দিয়ে দিন। ভাল করে মিক্স করে নিন। 4. পালং শাক থেকে পানি বের হয়ে এমন দাঁড়িয়ে যাবে। 5. জ্বাল বেশী দিয়ে পানি শুকিয়ে ফেলুন। প্রয়োজনে কড়াইয়ের মাঝটা ফাঁকা করে দিতে পারেন। 6. ফাইনাল লবণ দেখুন। লাগলে দিন। ঝোল শুকিয়ে এমন অবস্থায় এসে যাবে। পরিবেশনের জন্য প্রস্তুত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy