পালং পাকোড়া কিভাবে তৈরী করতে হয়?

অনেক দিন আগে পথের পাশে খেয়েছিলাম পালং পাকোড়া। বেশ সুস্বাদু লেগেছিলো। ভাবছি ইফতারিতে তৈরী  করবো এই পালং পাকোড়া।  কিন্তু কিভাবে তৈরী করবো তা তো জানা নাই।  কেউ যদি পালং পাকোড়া এর রেসিপি সম্পর্কে জানেন তা হলে জানাবেন কষ্ট করে।  

2789 views

1 Answers

পালং পাকোড়া এর রেসিপি। উপকরণঃ পালং শাক কুচি – ৪ কাপ । বেসন – ৪ কাপ । ময়দা – ১/২ কাপ । কাঁচা মরিচ – ৩/৪ টি । পেঁয়াজ – ২ টি । ধনিয়া পাতা – ১ টেবিল চামচ । জিরা গুঁড়ো – সামান্য । আদা বাটা – ১/২ চা চামচ । লবণ – পরিমাণমতো । তেল – ভাজার জন্য । প্রণালীঃ ময়দা ও বেসন অল্প পানি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে । এবার মিশ্রণের সাথে পেঁয়াজ কুচি , মরিচ কুচি , পালং সাক কুচি , ধনিয়া পাতা কুচি , আদা বাটা , জিরা গুঁড়ো , লবণ মিশিয়ে নিন । ফ্রাইপ্যানে তেল গরম করুন । একটি পাকোড়ার জন্য এক টেবিল চামচ মিশ্রণ গরম তেলে দিয়ে ভাজুন । ভাজা সোনালি রঙের হলে নামিয়ে ফেলুন । টমেটো সস বা পুদিনার চাটনি দিয়ে পরিবেশন করুন মচমচে পালং পাকোড়া ।

2789 views Answered

Related Questions

Next steps