1 Answers

প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিন পেঁয়াজ বাদামী কালার হয়ে এলে একে একে সব মসল্লা এলাচ, তেজপাতা ও দারুচিনি দিয়ে একটু ভেজে নিন। এবার এতে দিন আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ দিয়ে দিন। পুষ্টিকর কবুতরের মাংসএবার অল্প অল্প পানি দিয়ে ৩/৪ মিনিট মসলা কষিয়ে নিন। মসলা কষানো হলে কবুতরের মাংস, আলু দিয়ে নাড়াচাড়া করে মাংস কষিয়ে নিন। মাংস সেদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে ঢেকে রান্না করুন। এরপর কয়েকটি কাঁচামরিচ, ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে রাখুন। ফাইনালি রেডি হয়ে গেল সুস্বাদু কবুতরের মাংস ভুনা।

1659 views Answered

Related Questions

Next steps