1 Answers

সিমেন্ট হল সেই সকল গুড়া জাতীয় পদার্থের সাধারণ নাম, যাদেরকে পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে। সিমেন্ট বাড়ী-ঘর, রাস্তা, সেতু ইত্যাদি যাবতীয় নির্মান কাজের প্রধান উপাদান। অনেক ধরনের সিমেন্ট হয়ে থাকে।  যেমন: পোর্টল্যান্ড সিমেন্ট পজুলানা সিমেন্ট অধিক অ্যালুমিনা সমৃদ্ধ সিমেন্ট ক্ষয়রোধী সিমেন্ট পানিরোধী সিমেন্ট রঙ্গীন সিমেন্ট ইত্যাদি এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃতর হয় পোর্টল্যান্ড সিমেন্ট।  সিমেন্টের মূল উপাদানগুলি হল - চূনাপাথর, সিলিকা (বালি), আয়রন অক্সাইড ইত্যাদি। এই উপাদানগুলি কে ২ ভাগে ভাগ করা যায়।  ক. চুন জাতীয় পদার্থ।(চক্, চূনাপাথর ইত্যাদি)  খ. মাটি জাতীয় পদার্থ।(সিলিকা, আয়রন অক্সাইড, এ্যালুমিনা ইত্যাদি)   কিভাবে সিমেন্ট তৈরী করা হয় , তা নিচের ভিডিও থেকে দেখে নিন - 

5955 views

Related Questions