1 Answers
গলা খুসখুসের জন্য যদি আপনি চিকিৎসকের কাছে যান, তিনি প্রথমে একটি শারীরিক পরীক্ষা করবেন এবং উপসর্গগুলির কারণ বের করার জন্য কিছু পরীক্ষা করবেন। গলার টিস্যু কতটা লাল এবং দগ্দগে হয়েছে সেটা পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব। অ্যালার্জি এবং সংক্রমণ পরীক্ষা করার জন্য রক্ত পরীক্ষার প্রয়োজন। যদি কোনো অন্তর্নিহিত শ্বাসযন্ত্র বা গ্যাস্ট্রিক সমস্যা সন্দেহ করা হয়, তাহলে এক্স-রে এবং সিটি স্ক্যানের পরামর্শ দেওয়া হয়। যদি অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনিটিসের কারণে গলা খুসখুস করে, সেক্ষেত্রে হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের উপশম করার জন্য অ্যান্টিহিস্টামিন নির্ধারণ করা হয়। মাইক্রোবিয়াল সংক্রমণ, যা গলা খুসখুসের কারণ হতে পারে, তার বিরুদ্ধে লড়াই করতে অ্যান্টিবায়েওটিক ওষুধ সাহায্য করে। যদি অ্যাসিড রিফ্লাক্সের কারণে গলা খুসখুস করে, তাহলে অ্যান্টাসিড এবং খাদ্য নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়। যদি টন্সিল সংক্রমণের কারণে ঘন ঘন গলা খুসখুস করে, সেক্ষেত্রে টনসিলেক্টমির প্রয়োজন হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy