1 Answers
যদি রঙ এমন হয় যা ব্যবহারে আবরণ পড়ে যায়, যার কারণে অজুর অঙ্গে পানি পৌঁছায় না তাহলে তার অজু হবে না। রঙের প্রলেপ দূর করে তবেই অজু করতে হবে। এতে একটু কষ্ট হবে। কিন্তু আপনার তা সধ্যানুপাতে করতে হবে। কেননা, রঙের মাঝে এক ধরনের প্রলেপ বা স্তর রয়েছে, পবিত্র হতে গেলে যেটি চামড়ায় পানি পৌঁছতে অন্তরায় সৃষ্টি করে। আর যেসব জিনিস চামড়ায় পানি পৌঁছতে বাধা দেয় করে, অজুকারীর জন্য তা দূর করে তবেই অজু করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর… এবং পদযুগল গিটসহ। (সূরা মায়িদা ৬)। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ দেখলেন জনৈক ব্যক্তি অজু করেছে কিন্তু পায়ে তার নখ বরাবর একটি স্থান রয়ে গিয়েছে। তিনি তাকে বললেন, ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ তুমি ফিরে গিয়ে সুন্দরভাবে অজু করে আস। (মুসলিম ৩৯১)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy