1 Answers

নিজের প্রতি আত্মবিশ্বাস এর খুবই অভাব আপনার। আপনি মিশুক নন। মানুষকে আপন করতে হলে প্রথম সাক্ষাতেই কুশল বিনিময় করুন।এটি একটি সাধারন ভদ্রতা। এই সারা পৃথিবীর সকল স্থান, কাল ও পাত্র অনুযায়ী একই হয়। কোন মানুষের সাথে প্রথম দেখা কিংবা পরিচিতির প্রথম ধাপই হচ্ছে কুশল বিনিময়।মানুষকে আপন করে নিতে এখানেই মানুষ ভুলটা বেশি করে। ধরুন আপনি কারো উদ্দেশ্যে কিছু কথা বলছেন।তখন অপর পাশের ব্যক্তি মোবাইল টিপছে বা অন্যদিকে তাকিয়ে আছে, কেমন লাগবে আপনার? আশাকরি তাতে আপনি ভালো বোধ করবেন না।ঠিক তেমনি যখন কেউ আপনার সাথে কথা বলবে, আপনি তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনুন। এতে আপনি যে তার কথা মনযোগ সহকারে শুনছেন, সেটা সে পছন্দ করবে।আপনি নিজের মধ্য থেকে জড়তা কাটান,নিজের উপর আত্মবিশ্বাসী হন এবং সকলের সাথে মেশার চেষ্টা করুন।

8307 views Answered

Related Questions

Next steps