1 Answers

কোন কিছু দূর্বলতা কাটাতে হলে সে বিষয়ে দক্ষ হতে হবে। একটি মানুষ হুট করেই কোন কাজে দক্ষ হন না। প্রথমে তিনি কাজ টা আয়ত্তে আনেন তার পর সেই কাজের উপর অনুশীলন চালাতে থাকেন। 

ধরুনঃ আপনি ক্লাস  ৯ ই পড়েন। এখন আপনি চান আপনার হাতের লেখা সুন্দর করতে এবং লেখার গতি বাড়াতে সে জন্য কিন্তু আপনাকে বাসাতে প্রতিনিয়ত লেখা অনুশীলন করতে হবে অনুশীলন করতে করতে একটা সময় আপনি দ্রুত গতিতে লেখার দক্ষতা অর্জন করতে পারবেন বা করবেন।

ঠিক তেমন ভাবে ব্যাবসায়ী হিসাব নিকাশের দূর্বল তা দূর করার জন্য প্রতিনিয়ত অনুশীলন করতে হবে। ব্যাবসায়ীদের কিন্তু জাস্ট যোগ/বিয়োগ, গুন/ভাগ এর হিসাব জানলেই হয় বেশি কিছু প্রয়োজন হয় না। 

আপনি পুরাতন  হিসাবের খাতা গুলা নিয়ে অনুশীলন করতে শুরু করুন। পুরাতন হিসাবের খাতাতে হিসাব ক্লিয়ার করে করা থাকে আপনি আবার সে গুলা পূনরায় হিসাব করুন অন্য খাতাতে এই ভাবে অনুশীলন করতে করতে একটা সময় আপনার দূর্বলতা লাঘব হবে বলে আশা করছি।

1655 views Answered

Related Questions

Next steps