1 Answers
নাজাসাতে গলিজাহ কাপড় বা শরীরে লাগলে, এক দিরহাম তথা বর্তমান সময়ের পাঁচ টাকার সিকি পরিমাণ বা তার চেয়ে কম হলে, উক্ত কাপড়ে নামাজ বিশুদ্ধ হবে। যদিও তা ধৌত করা জরুরী যদি সময়-সুযোগ থাকে।
প্রসাব লাগলে যদি এমন হয় যে কাপড়ে এর কোনো চিহ্ন দৃশ্যমান না থাকে, কাপড় শুকিয়ে যায়, তাহলে কাপড়ের ওপর শুধু পানি ছিটিয়ে দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। আর যদি প্রসাবের কোনো চিহ্ন থেকে যায়, তাহলে আপনি ওই জায়গাটুকু পানি দিয়ে ধুয়ে নেবেন। ওই জায়গাটুকু বা তার আশপাশে পানি দিয়ে ধুয়ে নিলেই পবিত্র হয়ে যাবে, পুরো কাপড় ধোয়ার কোনো প্রয়োজন নেই।
পানি ছিটিয়ে দেওয়ার বিষয়টি শুধু সন্দেহ দূর করার জন্য, অন্যথায় অধিকাংশ ওলামায়ে কেরামের মতে শুকিয়ে যাওয়ার পরে এখানে তাহারাত হাসিল হয়ে যায়। যেহেতু এখানে কোনো ধরনের আকার বা চিহ্ন কোনোটাই নেই।
বাচ্চাদের পেশাব লাগলে তার বিধানঃ
উম্মু কায়স বিনত মিহসান (রাযি.) হতে বর্ণিত যে, তিনি তার এমন একটি ছোট ছেলেকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন যে তখনো খাবার খেতে শিখেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে তার কোলে বসালেন। তখন সে তার কাপড়ে প্রসাব করে দিল। তিনি পানি আনিয়ে এর উপর ছিটিয়ে দিলেন এবং তা ধৌত করলেন না।
(সহীহ বুখারী (তাওহীদ), অধ্যায়ঃ ৪/, হাদিস নম্বরঃ ২২৩ আধুনিক প্রকাশনীঃ ২১৭, ইসলামী ফাউন্ডেশনঃ ২২৩)।
মনে রাখতে হবে প্রসাব অপবিত্র। তবে প্রসাব লেগে যাওয়া বস্তুকে পবিত্র করার পদ্ধতি দুই রকম।
এক : প্রাপ্ত বয়স্ক ব্যক্তি অথবা দুগ্ধপোষ্য মেয়ে হলে তার পেশাব অবশ্যই ধুয়ে ফেলতে হবে।
দুই : যদি দুগ্ধপোষ্য ছেলে হয় তবে পানির ছিটা দিলে তা পবিত্র হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy