চুল অধিক কালো করব কিভাবে..?

আমার চুলগুলা লালচে ও ফ্যকাসে দেখায়, এখন কালো করব কিভাবে, যাতে চুলের ক্ষতি না হয়..?? আর পার্মানেন্টলি চুল সিল্কি করার উপায় কি..??
2499 views

4 Answers

মাথাভর্তি কালো চুলের আকাঙ্ক্ষা থাকে অনেকেরই। ঝলমলে কালো চুল পেতে অনেকে অনেকরকম প্রসাধনও ব্যবহার করে থাকেন। চাইলে ঘরোয়া উপায়েই পেতে পারেন কালো চুল। চলুন জেনে নিই- নিয়মিত মাথার চুল পরিষ্কার করতে হবে। একদিন পর একদিন শ্যাম্পু করে ভালো করে কন্ডিশনার দিতে হবে। প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল, শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায় এবং চুলের আগা ফাটা শুরু হয়। চুলের জন্য নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে। চুলে তেল দিন। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন। আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন। পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান। চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল রঙ করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়।

2499 views Answered

ঝলমলে চুলের জন্য দারুণ কাজ করে চায়ের লিকার। চুল যেমনি হোক না কেন তৈলাক্ত, শুষ্ক বা স্বাভাবিক- এই চায়ের লিকার মানিয়ে যাবে খুব সহজে। এটা তৈরির জন্য দুই কাপ পানি নিন। তার মাঝে ৬ টেবিল চামচ ফ্রেশ চা পাতা দিন। এটাকে এখন অল্প আঁচে চুলায় ফুটতে দিন। ফুটে ফুটে লিকার ঘন হবে। এবং দুই কাপ পানি কমে এক কাপের কম হলে বুঝবেন যে রেডি। এখন এটাকে ঠাণ্ডা করে ছেঁকে নিন। শ্যাম্পু করার পর ভেজা চুলে এই মিশ্রণ মাখুন। ৫ মিনিট পর সাধারণ পানিতে ধুয়ে ফেলুন। —- ভিনেগারে চুলের চমকঃ শ্যাম্পু করে ফেলছেন? এবার ভিনেগার মেশানো পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। আধা কাপ ভিনেগার এক মগ পানিতে মিশিয়ে নিন। তারপর সেটা দিয়ে ধুয়ে ফেলুন শ্যাম্পু করা চুল। ৫ মিনিট পর আবার একটু স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন। শুকিয়ে নিলেই পাবেন ঝলমলে চুল। —- বেকিং সোডায় উজ্জ্বল চুলঃ নিস্প্রান চুলকে ঝলমলে করে তুলতে বেকিং সোডার কোন বিকল্প নেই। এ কাপ হালকা গরম পানির মাঝে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। শ্যাম্পু করা ভেজা চুলে এই মিশ্রণ লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এবার চুলের চমক দেখে নিজেই অবাক হয়ে যাবেন!!

2499 views Answered

যাদের চুল লালচে, তাদের লালচে চুল প্রাকৃতিক ভাবে কালো করার একটি উপায়। যা যা লাগবে : - লাল জবা ফুল - নারিকেল তেল পদ্ধতিঃ ২-৩ টি লাল জবা ফুল হালকা গরম নারিকেল তেলে চটকিয়ে তেলের সাথে ভালো করে মেশাবেন। এর পরে ঐ লাল জবা ফুলের মেশানো তেল চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। এভাবে রাতে রেখে দিবেন। সকালে উঠে ভালো কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। এভাবে প্রতি সপ্তাহে করবেন। দেখবেন আপনার চুল কেমন উজ্জ্বল, কালো হয়ে উঠেছে।

2499 views Answered

সপ্তাহে তিনদিন চুল শ্যাম্পু করে কন্ডিশনার দিন।নারিকেল এর তেল ব্যবহার করুন।আশা করি আপনার চুল অধিকতর কালো হবে।

2499 views Answered

Related Questions

Next steps