কিসমিস কিভাবে খাওয়া যায়?
ইউটুবে বা গুগলে আমি দেখছি কেউ বলে রাতে ১০/১৫ টা কিসমিস ১ কাপ পানিতে ভিজিরে রেখে সকালে খালি পেটে সে কিসমিস ভিজিয়ে রাখা পানি খেতে, আবার কেউ বলে খালি পেটে শুধু কিসমিস খেতে? কোনটা সঠিক? আর কিসমিসের উপকারিতে গুলো একটু বলেন?
1 Answers

ভাই আপনি যেভাবেই খান না কেনো উপকার পাবেন ইনশাআল্লাহ। ২ কাপ পানি (৪০০ এমএল) ও ১৫০ গ্রাম কিসমিস নিবেন। এক্ষেত্রে কী ধরনের কিসমিস কিনছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। খুব চকচক করছে, এমন কিসমিস কিনবেন না। তাতে কেমিক্যাল মেশানো থাকে। চেষ্টা করুন গাঢ় রঙের কিসমিস কিনতে। তা-ও এমন কিসমিস নিতে হবে যা খুব শক্তও না আবার একদম নরম তুলতুলেও না।
কিসমিসগুলোকে ভালো করে কয়েক বার ধুয়ে নিন। এরপর একটি পাত্রে দু-কাপ পানি দিয়ে রাতভর কিসমিস ভিজিয়ে রাখুন। সকালে ছেকে নিয়ে, সেই পানিটা সকালে খালি পেটে খেয়ে নিন সাথে কিসমিস গুলো। ৩০ থেকে ৩৫ মিনিট অন্য কিছু খাবেন না। এছাড়াও সকালে কাচা ছোলা খেতে পারেন এতে বেশিই উপকৃত হবেন।
কিসমিস এর উপরকারিতা
রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে। এজন্য লিভার ও কিডনির সমস্যা হলে শরীরে ক্ষতিকারক পদার্থ জমতে শুরু করে যা আমাদের অসুস্থ করে তোলে। তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখতে হবে। কিসমিস ভেজানো পানি সেই কাজটাই ভালোভাবে করে। এ কারণে হজমশক্তিও বাড়ে।
হার্ট ভালো রাখতে কিসমিস খুবই উপকারী। এছাড়া শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে এটা। কিসমিসে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল। কিসমিস না-খেয়ে শুধু কিসমিসের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে। পানিতে ভেজানোর আরেকটা কারণ হলো- এতে কিসমিসে থাকা শর্করার মাত্রা কমে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy