2 Answers
প্রথমে আপনার আত্মবিশ্বাস বাড়ান। এর জন্য আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা নিজের সাথে নিজে কথা বলতে পারেন। প্রচুর মানুষের সাথে মিশুন। ছোট থেকে বড় সকলের সম্পর্কে জানার চেষ্টা করুন। চেষ্টা করবেন অনেক লোকের সামনে নিজেকে মেলে ধরার। আপনি সবার সামনে ছোটখাটো কৌতুক বলে কিংবা সবার সাথে হাসি-তামাশা করেও নিজেকে মেলে ধরতে পারেন। এতে আপনি নিজে উপর দারুণ একটি আত্মবিশ্বাস পাবেন। ফলে আপনার সকল রকম জড়তা কেটে যাবে। আর যদি কখনো দোষ করে ধরা পড়েন,তাহলে সাবলীল ভাবে তা স্বীকার করুন এবং সকলেরর সাথে আবার মিলে যাওয়ার চেষ্টা করুন।
2842 views
Answered
আপনি নিম্নোক্ত কাজগুলো করতে পারেন।
1। প্রথমে লজ্জা এবং ভয় দূর করুন।
2। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করুন।
3। বই পড়তে পারেন এতে আপনি আরও স্মার্ট হতে পারবেন।
৪। প্রশ্নকর্তার চাহিদা অনুযায়ী উত্তর করার চেষ্টা করুন।
5। আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন।
5। শুরুতেই শ্রোতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে নিতে পারেন।
6। স্বাভাবিকভাবে আসা নার্ভাসনেসকে রিলাক্সেশানে পরিণত করে নিন।
7। আপনার ভয়েস টোনের প্রতি খেয়াল রাখুন।
8। কথা বলার সময় আনন্দদায়ক ও মজার কথা বলুন।
2842 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy