চিরো তোরে ছারপকা শেষ করবো কিভাবে?
আমার বাসায় ছারপকা তে ভরে গিছে কি করলে সব মারা যাবে না পারতেছি শুতে না গুমতে না বসে পড়া লেখা করতে
2739 views
1 Answers
প্রাকৃতিক এবং কীটনাশক ব্যবহার করে ছারপোকা দমন করা যায়।
প্রাকৃতিক উপায়ে ছারপোকা দমনের খুব কার্যকরী উপায় হল গরম পানি। গরম পানিতে শুধুমাত্র ছারপোকাই না সাথে ব্যাকটেরিয়া সহ আরো অনেক অণুজীবই মারা যায়।
প্রাকৃতিক উপায়ে ছারপোকা দমনের আরেকটি পদ্ধতি হল রোদ এর ব্যবহার। ছারপোকা দমনে রোদ একটি অত্যন্ত কার্যকরী উপায়। এক্ষেত্রে যেসব জিনিস গরম পানি দিয়ে ধোওয়া যাবে না বা ধোওয়া অনেক কষ্টসাধ্য সেগুলো সকালে রোদে দিতে হয়। শক্তিশালী রোধের তাপমাত্রায় ছারপোকাগুলো মারা যায় এবং সাথে তাদের ডিমও।
যেসব স্থানে ছারপোকা রয়েছে সেসব স্থানে ভ্যাকুয়াম ক্লিনার দ্বারা পরিষ্কার করুন। এক্ষেত্রে একাধিক বার ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে পরিষ্কার করা উচিত। এতে করে ছারপোকার ডিমসহ ছারপোকা ভ্যাকুয়াম ক্লিনারে চলে যাবে। তবে ভ্যাকুয়াম ক্লিনারটি বাড়ির বাইরে নিয়ে পরিষ্কার করুন এবং গরম পানি দিয়ে ছারপোকা মেরে ফেলুন ও ভ্যাকুয়াম ক্লিনারটি ধুয়ে নিন।
ছারপোকা দমন এর আরেকটি কার্যকরী এবং বহুল ব্যবহৃত পদ্ধতি হল প্রাকৃতিক কীটনাশকের ব্যবহার। এক্ষেত্রে বহুল ব্যবহৃত কীটনাশকটি হল ডায়াটোমেসিয়াস আর্থ (Diatomaceous Earth)। বহু ছারপোকা দমনকারী সংস্থাও এটি ব্যবহার করে। এজন্য যেসব স্থানে ছারপোকা থাকে যেমন বিছানা, ঘরের কোণা, সোফা ইত্যাদিতে খুব পাতলা করে ডায়াটোমেসিয়াস আর্থ (Diatomaceous Earth) ছিটিয়ে রাখুন। টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি অনুযায়ী, ছারপোকারা যখন ডায়াটোমেসিয়াস আর্থ এর সংস্পর্শে আসে তখন এর রাসায়নিক ক্রিয়ার ফলে ছারপোকা শুকিয়ে মারা যায়।
পুদিনাপাতা অনেকেই হয়তো জানেন না যে, ছারপোকা পুদিনাপাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই বিছানা থেকে প্রাকৃতিক উপায়ে ছারপোকা তাড়ানোর জন্য বিছানার নিচে পুদিনা পাতা রাখতে পারেন। এক্ষেত্রে শুঁকনো পুদিনা পাতাতেও কাজ হবে। এছাড়া আপনি আপনার সোফার পাশে, বাড়ির প্রতিটি কোণে কোণেও পুদিনা পাতা রাখতে পারেন। আর এজন্যই অভিজ্ঞরা ভ্রমণের সময় বা ট্যুর এর বিছানা গুলোতে শুঁকনো পুদিনাপাতা রাখতে পরামর্শ দেন।
আরো মনে রাখুন: ছারপোকা থেকে পুরোপুরি মুক্তির পেতে ছারপোকা চলে গেলেও ঘরের বিছানা, তোষক ইত্যাদি নিয়মিত রোদে শুকোতে দিন। এতে করে নতুন করে ছারপোকা হওয়ার সম্ভবনা থাকবে না। আর আপনার বিছানাটি দেয়াল থেকে দূরে রাখুন এবং শোয়ার আগে ও পরে বিছানা ভাল করে ঝেড়ে ফেলুন। ©

Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy