কিভাবে সফল ইউটিউবার হতে পারব?
ভাই আমি একজন ইউটিউবার হতে চাই কিন্তু কিভাবে কি শুরু করব বুজতাছি না,,কন্টেন খুজে পাই না,,কি বিষয় নিয়ে ভিডিও বানাব সেটা নিয়ে দ্বিধাদ্বন্ধে থাকি,,,কোন বিষয় ই খুব ভালো করে পারি না,,হালকা কম্পিউটারের কাজ যেমন ms world, Microsoft, excel হালকা ছবি ইডিটিং, html ও wordpress দিয়ে কোডিং ছাড়া নরমাল সাইট বানাতে পারি আর হালকা এসইও সম্পর্কে ধারণা আছে,,, কিন্তু কিছুই খুব ভালো করে পারি না,,,এখন আমাকে একটু সাজেশন ও গাইডলাইন দেন কিভাবে আমি শুরু করতে পারি,,,কি করলে আমি একজন সফল ইউটিউবার হতে পারব,,, প্লিজ আমাকে একটু গাইডলাইন দিয়ে হেল্প করলে কৃতজ্ঞ থাকিব
1 Answers
অনেক খোজাখুজি করে মনের মতো একটা প্রশ্ন খুজে পেলাম। আশা করি উত্তরটিও আপনার উপকারে আসবে। আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার উপর ভিত্তি করে যদি আমি আপনাকে পরামর্শ দেই তাহলে আমার পরামর্শ থাকবে- আপনি প্রথমে একটি ইউটিউব চ্যানেল তৈরী করুন। তারপর যে যে বিষয়ে আপনি পারদর্শী যে বিষয়ের উপর একটি ভিডিও আপলোড করুন। কোনো ইউটিউবারই প্রথম অবস্থায় ১০০% সঠিক ভাবে শুরু করতে পারেনা। কাজ করতে করতে একটা সময় নিজের মধ্যেই সব কিছু আয়ত্বে চলে আসে। এই যেমন আমার কথাই ধরুন না; আমি একটানা চৌদ্দ ঘন্টা ডিউটি করেও অবসর সময়ে নিজের অভিজ্ঞতার আলোকে যা পারি তাই ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করি। যদিও প্রফেশনাল ইউটিউবাররা এমনটি করেন না।
এবার আসা যাক আপনার মূল প্রশ্নে, কিভাবে ইউটিউবিং শুরু করবেন? কি বিষয়ের উপর শুরু করবেন? ইউটিউবিং শুরু করতে কোনো প্রকার ঢাকডোল পিটানোর দরকার নাই, কাউকে বলারও প্রয়োজন নেই। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আজই একটি চ্যানেল তৈরী করে ফেলুন। তারপর যে কোনো টাইপের কয়েকটি ভিডিও চ্যানেলে আপলোড করুন।
ভিডিওর বিষয় যদি ঠিক করতে না পারেন তাহলে যে কোনো একটি বা দুটি ভিডিও প্রথমেই আপলোড করুন। আপনার প্রশ্ন দেখে বুঝা যাচ্ছে আপনি তথ্য ও প্রযুক্তি বিষয়ের উপর ইউটিউবিং শুরু করলেই সববেয়ে ভালো হয়। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই বিষয় নিয়ে কাজ করলে কনটেন্ট বানাতে পারবেন কি না? আমি আপনাকে প্রথমেই বলেছি আপনি আগে শুরু করেন তারপর ইউটিউব. ফেসবুক, কোয়ারা, বিষয় আনসার সহ বিভিন্ন সাইটে গিয়ে আপনার কন্টেন্ট রিলেটেড প্রশ্ন কালেক্ট করে, কমন প্রশ্নের উপর ভিত্তি করে দুই থেকে চার মিনিটের ভিডিও তৈরী করে আপলোড করতে থাকুন। ভিডিও ভালো হলে লাইক, কমেন্ট, সাবসক্রাইব করবে ভালো না হলে ডিসলাইক করবে, এটাও আপনার জন্য একটা অভিজ্ঞতা তৈরী হবে।
আরেকটি কথা রাতারাতি কোনো ইউটিউবারই বড় হতে পারেনি। তাদের পরিশ্রমের কথা শুনলে হয়তো আপনি ইউটিউবিংয়ের কথাই ভুলে যাবেন।
এখানে বেশি লেখার সময় খুবই কম। আপনি আমার ব্লগসাইট থেকে সফল ইউটিউবার হবার উপায় এই আর্টিকেলটি প্রথমে পড়ুন। তারপর সেখানে ইউটিউব, ব্লগিং, অনলাইন সহ আরো গুরুত্বপূর্ন অনেক বিষয়ের উপর আর্টিকেল লেখা আছে আপনি চাইলে সবগুলো পড়ে আসতে পারেন।
এছাড়াও আমার ইউটিউব চ্যানেলটি থেকেও ঘুরে আসতে পারেন। যদি কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে মেসেন্জার কিংবা ফেসবুক গ্রুপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।