নিরাপদ যৌন মিলন করবো কিভাবে?

আমার বয়স ২২ বছর। সম্প্রতি আমার নতুন বিয়ে হইছে। যার জন্য স্বাভাবিকভাবেই আমি এখন বাচ্চা নিব না। আমি আর আমার স্ত্রী একসাথে থাকি না। আপাতত চাকরির জন্য আমাকে ঢাকা থাকতে হয় আর স্ত্রী বাড়িতে থাকে। আমি ১/২ মাস পর পর বাড়িতে যাই ২/৪ দিন থাকি। আবার চলে আসি। এই সময়ে প্রতিটা দিনই যৌন মিলন করে থাকি। প্রথমে কনডম ইউজ করতাম কিন্তু এতে তার যোনিতে ব্যাথা হতো। হয়তো ছুলে যেত বা এরকম কিছু। যার কারনে পরবর্তী তে কনডম ছাড়া সঙ্গম করে ইমারজেন্সি পিল খাওয়াতাম। এট জন্য তার মাসিক অনিয়মিত হয়।

এখন আমি জানতে চাচ্ছি,  

আমি যেহেতু মাসে অল্প সময় ২/৪ দিনের মতো যৌন মিলন করতে পারি সেজন্য আমি বাচ্চা না হওয়ানোর জন্য কোন পদ্ধতি ব্যবহার করতে পারি...?  

কোনটা আমার জন্য সবচেয়ে সুবিধা আর নিরাপদ হবে..?

1855 views

1 Answers

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি নতুন বিয়ে করেছেন  কিন্তু আপনি এখন বেবি নিতে চান না এবং আপনি আপনার স্ত্রীর কাছেও নিয়মিত থাকেন না যা মাসে ২/৪ বার বাসায় আসেন ও তা শুধু ওই কয়েক দিনেই মিলন করেন। এর জন্য আগে ইমার্জেন্সি পিল খাওয়ালেও তাতে কিন্তু ওনার মিন্স অনিয়ম হওয়া সহ নানান সমস্যা দেখে দেয় বা দিতে পারে। কাজেই এসব ইমার্জেসি পিল অতিরিক্ত নেওয়া নিরাপদ না। 

এর জন্য আপনি দুই পদ্ধতি নিতে পারেন । ১ হলো আপনি আপনার স্ত্রীকে ইনজেকশন নেওয়ার কথা বলতে পারেন যা প্রতি ৩ মাস পর পর ১ টি ইনজেকশন নিতে হবে আর এই ৩ মাসের মধ্যে যত ইচ্ছা মিলন করেন সমস্যা নেই তবে এতেও কিন্তু ওনার মিন্স অনিয়মিত হতে পারে বা কখনো নিয়মিত হতে পারে যা নিশ্চিত করে বলা সম্ভবনা না । ২ হলো আপনি ওনাকে বলতে পারেন স্বল্পমেয়াদি পিল গুলোনিয়মিত করে প্রতিদিন খেতে যা মিন্সের সময় হতে ২১ দিন নিয়মিত করে খাবে আর এই ২১ দিন পিল নিয়মিত খাওয়াকালিন সময়ে একাধিক বার মিলন করলেও বেবি হবে না ইনাশাল্লাহ আর এতে কনডম নিতেও হবে না ,তাই ভালোহবে আপনি একজন চিকিৎসকের কাছে যান এবং ওনার বয়স ওজন জানিয়ে দিয়ে জন্মনিয়ন্ত্রনের পদ্ধতি ওনার কাছে সাজেস্ট করে নিন।   আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের Bissoy Answer এ প্রশ্নে  জানাবেন বা  আমাকে Call (কল) করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথে থাকার জন্য।

1855 views Answered

Related Questions

Next steps