মুখে ব্রণের খতের দাগ কিভাবে সমাধান করব?

আমার বয়স ১৬ বছর। আমার মুখে কিছুদিন আগে ব্রন উঠে এবং আমি নখ দিয়ে খোচাই। এর ফলে সেখানে আগের তুলনাদ কিছু জায়গা নিয়ে সামান্য ফুলে ওঠে এবং মাঝখানে সুক্ষ গর্ত তৈরি হয়। এটি সমাধান এবং আগের মতো কিভাবে করব |

3888 views

2 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com

নতুন ব্রণ উঠলেই পেপসোডেন্ট পেস্ট(সল্ট) রাত্রে অল্প একটু দিয়ে ঘুমায় যাবেন। সকালে উঠে ধুয়ে ফেলবেন। তাহলে ব্রণ হাত দিয়ে ধরতে হবে না। আর ব্রণ খোঁচাখুঁচি না করলেই ভালো হয়ে যেতে পারে। ,

3888 views Answered

আপনি ঘরোয়া ভাবে নিন্মুক্ত পদ্ধতি গুলি অনুসরণ করে দেখতে পারেন আশাকরি ইনশাল্লাহ পার্শপ্রতিক্রিয়া ছাড়াই ভালো ফল পাবেন।


ক) লেবুর রস সরাসরি মুখের দাগযুক্ত অংশে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পরে সাদা জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে দু’বার এমনটা করুন। পরবর্তি ৫-৭ দিনে ফারাকটা দেখতে পাবেন।


খ) এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখের কালো দাগের উপর হালকা ভাবে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।


গ) এ ছাড়াও, এক চা চামচ পাতিলেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ টম্যাটোর রস। সেই মিশ্রণে যদি এক চা চামচ ওটমিল দিয়ে নিতে পারেন তবে আরও ভাল ফল মিলবে। মুখে দাগের অংশে এই মিশ্রণ লাগিয়ে মিনিট ১৫ পরে সাদা জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে বার দু’য়েক এমনটা করলে দ্রুত ফল মিলবে।



3888 views Answered

Related Questions

Next steps