আমি একটি দলিলের নকল তুলতে চাই।ধরুন 1950 সালের 2070 নং দলিলটি কিভাবে তুলতে পারব?

7008 views

1 Answers

দলিলের নকল বা সার্টিফাইড কপি প্রাপ্তির নিয়মাবলী

রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ৫৭(১) ধারা মোতাবেক, প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে, যে কোন ব্যক্তি ১ নং (স্থাবর সম্পত্তি সংক্রান্ত দলিলের)  ও ২ নং (রেজিস্ট্রি করতে অস্বীকার করা দলিলের) রেজিস্ট্রার বহি ও ১ নং রেজিস্ট্রার বহি সম্পর্কিত সূচি বহি পরিদর্শন করতে পারে এবং উক্ত আইনের ৬২ ধারার বিধানাবলি সাপেক্ষে উক্ত বহিসমুহে লিপিবদ্ধ বিষয়ের নকল গ্রহন করতে পারে।

একই আইনের ৫৭(২) ধারা মোতাবেক , প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে, দলিল সম্পাদনকারী বা তার এজেন্ট এবং সম্পাদনকারীর মৃত্যুর পর (পূর্বে নয়) যে কোন আবেদনকারী ৩ নং বহি (নিবন্ধিত উইলের রেজিস্টার বহি) তে লিপিবদ্ধ বিষয়ের এবং ৩ নং বহি সম্পর্কিত সূচিপত্রের নকল গ্রহন করতে পারে।

একই আইনের ৫৭(৩) ধারা মতে, প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে, দলিলের সম্পাদনকারী বা দাবীদার ব্যক্তি বা তার এজেন্ট অথবা প্রতিনিধি ৪ নং বহিতে লিপিবদ্ধ বিষয়ের নকল গ্রহন করতে পারে।

একই আইনের ৫৭(৪) ধারা মতে, ৩ নং ও ৪ নং বহিতে লিখিত বিষয়ের তল্লাশি, সাব-রেজিস্ট্রার এর মাধ্যমে করা যাবে।

 তল্লাশ ও নকলের আবেদনঃ

রেজিস্ট্রেশন বিধিমালা ২০১৪ এর ১০৮ অনুচ্ছেদে তল্লাশ ও নকলের আবেদনের নিয়মাবলী লিপিবদ্ধ আছে।

এ অনুচ্ছেদে বলা হয়েছে, যে সকল ক্ষেত্রে তল্লাশ ও পরিদর্শনের জন্য কোন ফিস পরিশোধযোগ্য নহে, সে সকল ক্ষেত্র ব্যতিত, সকল ক্ষেত্রে নকলের জন্য আবেদন দাখিল করিবার পূর্বে (৩৬ নং ফরম অনুযায়ী) তল্লাশ ও পরিদর্শনের জন্য আবেদন করিতে হইবে। এরপর ৩৭ নং ফরমে নকলের জন্য আবেদন করিতে হইবে।

 তল্লাশ ও পরিদর্শনের আবেদন ফরমঃ

তল্লাশ ও পরিদর্শনের আবেদন ফরম এখানে দেয়া হল। ডাউনলোড এ ক্লিক করে ব্যাবহার করা যাবে।

Download

 

নকলের আবেদন ফরমঃ

দলিলের নকলের জন্য আবেদন ফরম দেয়া হল। ডাউনলোড এ ক্লিক করে ব্যাবহার করা যাবে।

Download

 http://landregistrationbd.com

7008 views

Related Questions