টিউবের মাধ্যমে কি শিশু জন্ম দেয়া সম্ভব যদি হয় তাহলে কিভাবে জন্ম হয় জানাবেন প্লিজ?
1 Answers
হ্যাঁ, টেস্টটিউবের মাধ্যমে সন্তান নেওয়া সম্ভব। বর্তমানে অনেকেই এরকম সন্তান নিচ্ছেন। এটা সাধারণত স্ত্রীর বিভিন্ন সমস্যা যেমন, অকালে গর্ভপাত ইত্যাদির কারণে করা হয়ে থাকে। এটার প্রক্রিয়া হল- প্রথমে পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু মিলিত করা হয়। এরপর টেস্টটিউবে রেখে দেওয়া হয়। কিছুদিন পর ভ্রুণটা সুগঠিত হয়ে গেলে স্ত্রীর জরায়ুতে রাখা হয়। পরে সময়মতো স্ত্রী সন্তান প্রসব করেন কিংবা সিজারের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে। উল্লেখ্য, এটা জায়েজ হওয়ার একমাত্র পন্থা হল- শুক্রাণু এবং ডিম্বাণু স্বামী স্ত্রীর হতে হবে। অন্য কোনো নারী পুরুষের হলে জায়েজ হবে না। আর সাথে সাথে এটা তখনই জায়েজ হবে, যখন কোনো সমস্যা যেমন গর্ভপাত ইত্যাদির কারণে স্ত্রীর জরায়ুতে সন্তান ধারণ না হবে। তখন টেস্টটিউবের মাধ্যমে ভ্রুণটা এক পর্যায়ে নিয়ে যাওয়ার পর এরপর স্ত্রীর জরায়ুতে রাখা হবে।