كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ

কাল্লা-লাইউমবাযান্না ফিল হুতামাহ।উচ্চারণ

কখনো নয়, তাকে তো চূর্ণ-বিচূর্ণকারী জায়গায় ফেলে দেয়া হবে। তাফহীমুল কুরআন

কক্ষণও নয়। তাকে তো এমন স্থানে নিক্ষেপ করা হবে, যা চূর্ণ-বিচূর্ণ করে ফেলে।মুফতী তাকী উসমানী

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়।মুজিবুর রহমান

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।মাওলানা মুহিউদ্দিন খান

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়; ইসলামিক ফাউন্ডেশন

কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা’য়।আল-বায়ান

কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,তাইসিরুল

কখনো না! তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে সর্বনাশা দুর্ঘটনায়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

মূলে হুতামা حُطَمَةِ শব্দ ব্যবহার করা হয়েছে। এর মূল হাত্ম (حَطَمْ) । হাত্ম মানে ভেঙ্গে ফেলা, পিষে ফেলা ও টুকরা টুকরা করে ফেলা। জাহান্নামকে হাত্ম নামে অভিহিত করার কারণ হচ্ছে এই যে, তার মধ্যে যা কিছু ফেলে দেয়া হবে তাকে সে নিজের গভীরতা ও আগুনের কারণে ভেঙ্গে গুঁড়িয়ে রেখে দেবে।

আসলে বলা হয়েছে لَيُنْبَذَنَّ । আরবী ভাষায় কোন জিনিসকে তুচ্ছ ও নগণ্য মনে করে ছুঁড়ে ফেলে দেয়া অর্থে نَبْذَ শব্দটি ব্যবহার করা হয়। এ থেকে আপনা আপনি এই ইঙ্গিত সুস্পষ্ট হয়ে ওঠে যে, নিজের ধনশালী হওয়ার কারণে সে দুনিয়ায় নিজেকে অনেক বড় কিছু মনে করে। কিন্তু কিয়ামতের দিন তাকে ঘৃণাভরে জাহান্নামে ছুঁড়ে দেয়া হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪. কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে(১) হুতামায়(২);

(১) আরবী ভাষায় কোন জিনিসকে তুচ্ছ মনে করে ছুড়ে ফেলে দেয়া অর্থে ‘নবয’ نبذ শব্দটি ব্যবহার করা হয়। (কুরতুবী, তাহরীর ওয়াত-তানওয়ীর) এ থেকে আপনা আপনি এই ইংগিত সুস্পষ্ট হয়ে ওঠে যে, নিজের ধনশালী হওয়ার কারণে সে দুনিয়ায় নিজেকে অনেক বড় কিছু মনে করে। কিন্তু কিয়ামতের দিন তাকে ঘৃণাভরে জাহান্নামে ছুড়ে দেয়া হবে।

(২) হুতামা শব্দটির মূল হচ্ছে, হাতম। হাতম মানে ভেঙ্গে ফেলা, পিষে ফেলা ও টুকরা করে ফেলা। জাহান্নামকে হাতম নামে অভিহিত করার কারণ হচ্ছে এই যে, তার মধ্যে যা কিছু ফেলে দেয়া হবে তাকে সে নিজের গভীরতা ও আগুনের কারণে ভেঙ্গে গুড়িয়ে রেখে দেবে। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

৪। কখনও না, (1) সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুত্বামায়। (2)

(1) অর্থাৎ, কখনও এমনটি হবে না, যেমন সে ভাবে ও ধারণা করে।

(2) এমন বখীল ব্যক্তিকে ‘হুত্বামাহ’ জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটাও একটি জাহান্নামের নাম। ‘হুত্বামাহ’ অর্থঃ ভেঙ্গে-চুরে ধ্বংস করা।