ইয়াহছাবুআন্না মা-লাহূআখলাদাহ।উচ্চারণ
সে মনে করে তার অর্থ-সম্পদ চিরকাল থাকবে। ৩ তাফহীমুল কুরআন
সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করে রাখবে। মুফতী তাকী উসমানী
সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে।মুজিবুর রহমান
সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!মাওলানা মুহিউদ্দিন খান
সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে; ইসলামিক ফাউন্ডেশন
সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করবে।আল-বায়ান
সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,তাইসিরুল
সে ভাবছে যে তার ধনসম্পত্তি তাকে অমর করবে।মাওলানা জহুরুল হক
৩
এর আর একটি অর্থ হতে পারে। তা হচ্ছে এই যে, সে মনে করে তার অর্থ-সম্পদ তাকে চিরন্তন জীবন দান করবে। অর্থাৎ অর্থ জমা করার এবং তা গুণে রেখে দেবার কাজে সে এত বেশী মশগুল যে নিজের মৃত্যুর কথা তার মনে নেই। তার মনে কখনো এ চিন্তার উদয় হয় না যে, এক সময় তাকে এসব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে।
বৈধ পন্থায় অর্থ-সম্পদ উপার্জন করলে কোন গুনাহ নেই। কিন্তু তাতে এত বেশি আসক্ত হয়ে পড়া যে, সর্বক্ষণ তা গুণতে থাকবে, এটা কিছুতেই পছন্দনীয় নয়। কেননা সম্পদের এমন মোহ মানুষকে গুনাহের কাজে উৎসাহিত করে। তাছাড়া সম্পদের ভালোবাসা যখন কারও উপর এভাবে সওয়ার হয়ে যায়, তখন সে মনে করে তার সব সমস্যার সমাধান সম্পদ দ্বারাই হয়ে যাবে। ফলে সে মৃত্যু ও আখেরাত সম্বন্ধে সম্পূর্ণ গাফেল হয়ে যায় এবং দুনিয়াদারীর এমন সব পরিকল্পনা হাতে নেয়, যাতে মনে হয় সে চিরদিন বেঁচে থাকবে; তার অর্থ-সম্পদ তাকে অমর করে রাখবে।
৩. সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে(১);
(১) এর অর্থ হচ্ছে এই যে, সে মনে করে তার অর্থ-সম্পদ তাকে চিরন্তন জীবন দান করবে। অর্থাৎ অর্থ জমা করার এবং তা গুণে রেখে দেবার কাজে সে এত বেশী মশগুল যে নিজের মৃত্যুর কথা তার মনে নেই। তার মনে কখনো এ চিন্তার উদয় হয় না যে, এক সময় তাকে এসব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাছাড়া তাকে এ সম্পদের হিসাবও দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামতের দিন কোন বান্দার দু’পা সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না তাকে নিম্নোক্ত বিষয় জিজ্ঞাসা করা না হয়, তার জীবনকে কিসে নিঃশেষ করেছে; তার জ্ঞান দ্বারা সে কী করেছে; তার সম্পদ কোত্থেকে আহরণ করেছে ও কিসে ব্যয় করেছে এবং তার শরীর কিসে খাটিয়েছে।” (তিরমিযী: ২৪১৭) (আত-তাফসীরুস সাহীহ)
৩। সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে। (1)
(1) أخلَدَه শব্দের সবচেয়ে সঠিক অর্থ হল, ‘তাকে সর্বদা জীবিত রাখবে।’ অর্থাৎ, এই মাল যা সে জমা করে রাখছে, তা তার আয়ু বৃদ্ধি করবে এবং তাকে মরতে দেবে না।