ফালইয়াদ‘উ নাদিয়াহ,উচ্চারণ
সে তার সমর্থক দলকে ডেকে নিক ১৪ তাফহীমুল কুরআন
সুতরাং সে ডাকুক তার জলসা-সঙ্গীদেরমুফতী তাকী উসমানী
অতএব সে তার পার্শ্বচরদের আহবান করুক।মুজিবুর রহমান
অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।মাওলানা মুহিউদ্দিন খান
অতএব সে তার পার্শ্বচরদেরকে আহ্বান করুক! ইসলামিক ফাউন্ডেশন
অতএব, সে তার সভাসদদের আহবান করুক।আল-বায়ান
কাজেই সে তার সভাষদদের ডাকুক।তাইসিরুল
তাহলে সে ডাকুক তার সাঙ্গোপাঙ্গদের,মাওলানা জহুরুল হক
১৪
যেমন ভূমিকায় আমরা বলেছি, আবু জেহেলের হুমকির জবাবে যখন রসূলুল্লাহ ﷺ তাকে ধমক দিয়েছিলেন তখন সে বলেছিল, হে মুহাম্মাদ! তুমি কিসের জোরে আমাকে ভয় দেখাচ্ছো? আল্লাহর কসম, এই উপত্যকায় আমার সমর্থকের সংখ্যা সবচেয়ে বেশী। তার এই কথায় এখানে বলা হচ্ছেঃ নাও, এখন তাহলে তোমার সেই সমর্থকদের ডেকে নাও।
১৭. অতএব সে তার পারিষদকে ডেকে আনুক!
১৭। অতএব সে তার পারিষদবর্গকে আহবান করুক।