أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ

আরআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা-।উচ্চারণ

তুমি কি মনে করো, যদি (এই নিষেধকারী সত্যের প্রতি) মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়? তাফহীমুল কুরআন

আচ্ছা বল তো, সে (বাধাদানকারী) যদি সত্য প্রত্যাখ্যান করে ও মুখ ফিরিয়ে নেয়,মুফতী তাকী উসমানী

তুমি লক্ষ্য করেছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়?মুজিবুর রহমান

আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।মাওলানা মুহিউদ্দিন খান

তুমি লক্ষ্য করেছ কি, যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়, ইসলামিক ফাউন্ডেশন

যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?আল-বায়ান

তোমার কী ধারণা যদি সে (অর্থাৎ নিষেধকারী ব্যক্তি) সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয় (তাহলে তার এ কাজ কেমন মনে কর?)তাইসিরুল

তুমি কি দেখেছ -- সে মিথ্যারোপ করছে ও ফিরে যাচ্ছে কি না?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৩. আমাকে বল! যদি সে (নিষেধকারী) মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়,

তাফসীরে আহসানুল বায়ান

১৩। তুমি লক্ষ্য করেছ কি, যদি সে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়? (1)

(1) অর্থাৎ, আবু জাহল আল্লাহর পয়গম্বরকে মিথ্যা ভাবে এবং ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়।  এখানে أرَأيتَ (তুমি লক্ষ্য করেছ কি)-এর মানে أَخبِرنِي (আমাকে বল।)