আলাম ইয়া‘লাম বিআন্নাল্লা-হা ইয়ার-।উচ্চারণ
সে কি জানে না, আল্লাহ দেখছেন? ১১ তাফহীমুল কুরআন
তবে সে কি জানে না আল্লাহ দেখছেন?মুফতী তাকী উসমানী
তাহলে সে কি অবগত নয় যে, আল্লাহ দেখছেন?মুজিবুর রহমান
সে কি জানে না যে, আল্লাহ দেখেন?মাওলানা মুহিউদ্দিন খান
তবে সে কি জানে না যে, আল্লাহ্ দেখেন ? ইসলামিক ফাউন্ডেশন
সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ দেখেন?আল-বায়ান
সে কি জানে না যে, আল্লাহ দেখেন?তাইসিরুল
সে কি জানে না যে আল্লাহ্ অবশ্যই দেখতে পাচ্ছেন?মাওলানা জহুরুল হক
১১
বাহ্যত মনে হয়, এখানে প্রত্যেকটি ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কি সেই ব্যক্তির কার্যকলাপ দেখেছো যে আল্লাহর এক বান্দাকে ইবাদাত করা থেকে বিরত রাখছে? যদি সেই বান্দা সঠিক পথে থাকে অথবা মানুষকে আল্লাহর ভয় দেখায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, আর এই ইবাদাতে বাধা প্রদানকারী সত্যের প্রতি মিথ্যা আরোপ করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার এই তৎপরতা সম্পর্কে তুমি কি মনে করো। যে ব্যক্তি এই কর্মনীতি অবলম্বন করেছে সে যদি জানতো, যে বান্দা নেকীর কাজ করে আল্লাহ তাকেও দেখেন আবার যে সত্যের প্রতি মিথ্যা আরোপ করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নিতে সচেষ্ট তাকেও দেখেন তাহলে সে কি এই কর্মনীতি অবলম্বন করতে পারতো? আল্লাহ জালেমের জুলুম দেখছেন এবং মজলুমের মজলুমীও দেখছেন। তাঁর এই দেখা এ বিষয়টিকে অবশ্যম্ভাবী করে তুলেছে যে, তিনি জালেমের শাস্তি দেবেন এবং মজলুমের ফরিয়াদ শুনবেন।
১৪. সে কি জানে না যে, নিশ্চয় আল্লাহ দেখেন?!(১)
(১) এখানে আশ্চর্যবোধক এবং তিরস্কারসূচক প্রশ্ন করা হয়েছে যে, সে কি জানে না যে, আল্লাহ দেখছেন; তার এ কাজ-কর্মের প্রতিদান দেবেন? তবুও সে অবাধ্যতা করছে ও সৎকাজে বাধা প্রদান করছে কেন? (কুরতুবী)
১৪। তবে কি সে অবগত নয় যে, আল্লাহ (তার সবকিছু) দেখছেন? (1)
(1) এর মতলব হল যে, এই ব্যক্তি (আবু জাহল) যে এইরূপ আচরণ করছে সে কি জানে না যে, আল্লাহ তাআলা সবকিছু দেখছেন? এবং তিনি তাকে এর প্রতিফল ভোগাবেন। অর্থাৎ, أَلَم تَعلَم হল পূর্বে উল্লিখিত إن كَانَ علَى الهُدَى، إن كَذَّبَ وتَوَلَّى শর্ত বাক্যের পরিপূরক।