فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ

ফাআনযারতুকুম না-রন তালাজ্জা-।উচ্চারণ

তাই আমি তোমাদের সাবধান করে দিয়েছি জ্বলন্ত আগুন থেকে। তাফহীমুল কুরআন

অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম এক লেলিহান আগুন সম্পর্কে।মুফতী তাকী উসমানী

আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি।মুজিবুর রহমান

অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।মাওলানা মুহিউদ্দিন খান

আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশন

অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে,আল-বায়ান

কাজেই আমি তোমাদেরকে দাউ দাউ ক’রে জ্বলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি।তাইসিরুল

সেজন্য তোমাদের সাবধান করে দিচ্ছি লেলিহান আগুন সন্বন্ধে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৪. অতঃপর আমি তোমাদেরকে লেলিহান আগুন(১) সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

(১) এ লেলিহান আগুনের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কিয়ামতের দিন যে জাহান্নামীর সবচেয়ে হাল্কা আযাব হবে তার অবস্থা হচ্ছে এই যে, তার পায়ের নীচে আগুনের কয়লা রাখা হবে এতেই তার ঘিলু উৎরাতে থাকবে।” (বুখারী: ৬৫৬১, মুসলিম: ২১৩)

তাফসীরে আহসানুল বায়ান

১৪। অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।