إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ

ইন্না ‘আলাইনা-লালহুদা-।উচ্চারণ

নিঃসন্দেহে পথনির্দেশ দেয়া তো আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। তাফহীমুল কুরআন

বস্তুত, পথ দেখিয়ে দেওয়া আমারই দায়িত্বমুফতী তাকী উসমানী

আমার কাজতো শুধু পথ নির্দেশ করা,মুজিবুর রহমান

আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।মাওলানা মুহিউদ্দিন খান

আমার কাজ তো কেবল পথনির্দেশ করা, ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব।আল-বায়ান

সঠিক পথ দেখানো অবশ্যই আমারই কাজতাইসিরুল

নিঃসন্দেহ আমাদের কর্তব্য তো পথনির্দেশ করা চমাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ মানুষের স্রষ্টা হবার কারণে মহান আল্লাহ‌ নিজের জ্ঞানপূর্ণ কর্মনীতি, ন্যায়নিষ্ঠা ও রহমতের ভিত্তিতে নিজেই মানুষকে এ দুনিয়ায় এমনভাবে ছেড়ে দেননি যে, সে কিছুই জানে না। বরং সঠিক পথ কোনটি ও ভুল পথ কোনটি, নেকী, গোনাহ, হালাল ও হারাম কি, কোন কর্মনীতি তাকে নাফরমান বান্দার ভূমিকায় এনে বসাবে------এসব কথা জানিয়ে দেবার দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেছেন।

এ কথাটিকেই সূরা আন নাহলে এভাবে বলা হয়েছেঃ

وَعَلَى اللّٰهِ قَصۡدُ السَّبِيۡلِ وَمِنۡهَا جَآٮِٕرٌ‌ؕ

“আর সোজা পথ দেখাবার দায়িত্ব আল্লাহরই ওপর বার্তায় যখন বাঁকা পথও রয়েছে।” (৯ আয়াত) ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুরআন, আন নাহল, ৯ টীকা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১২. নিশ্চয় আমাদের কাজ শুধু পথনির্দেশ করা(১),

(১) অর্থাৎ হিদায়াত ও প্রদর্শিত সরল পথ প্রদর্শনের দায়িত্ব আল্লাহ তা'আলার। এ আয়াতের আরেকটি অর্থ হতে পারে, আর তা হলো, হেদায়াতপূর্ণ সরল পথ আল্লাহ তা'আলার সান্নিধ্যে পৌছে দেয়, যেমনিভাবে ভ্রষ্টপথ জাহান্নামে পৌছে দেয়। পবিত্র কুরআনে অন্যত্র আল্লাহ বলেছেন, “আর সোজা পথ (দেখাবার দায়িত্ব) আল্লাহরই ওপর বার্তায় যখন বাঁকা পথও রয়েছে।” (সূরা আন-নাহল: ৯) (তাবারী, সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

১২। আমারই দায়িত্ব পথ প্রদর্শন করা। (1)

(1) অর্থাৎ, হালাল- হারাম, ভাল-মন্দ, হিদায়াত ও ভ্রষ্টতাকে বর্ণনা ও স্পষ্ট করা আমার দায়িত্ব। (যা আমি করে দিয়েছি।)