ওয়ামা-ইউগনী ‘আনহু মা-লুহূইযা-তারদ্দা-।উচ্চারণ
আর তার ধন-সম্পদ তার কোন কাজে লাগবে যখন সে ধ্বংস হয়ে যাবে? ৬ তাফহীমুল কুরআন
সে যখন ধ্বংস-গহ্বরে পতিত হবে, তখন তার সম্পদ তার কোন কাজে আসবে না।মুফতী তাকী উসমানী
এবং তার সম্পদ তার কোন কাজে আসবেনা যখন সে ধ্বংস হবে।মুজিবুর রহমান
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।মাওলানা মুহিউদ্দিন খান
এবং তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে ধ্বংস হবে। ইসলামিক ফাউন্ডেশন
আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে।আল-বায়ান
যখন সে ধ্বংস হবে (অর্থাৎ মরবে) তখন তার (সঞ্চিত) ধন-সম্পদ কোনই কাজে আসবে না।তাইসিরুল
আর তার ধনসম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে অধঃপাতে পড়বে।মাওলানা জহুরুল হক
৬
অন্য কথায় বলা যায়, একদিন তাকে অবশ্যি মরতে হবে। তখন এখানে আয়েশ আরামের জন্য সে যা কিছু সংগ্রহ করেছিল সব এই দুনিয়াতেই রেখে যেতে হবে। যদি নিজের আখেরাতের জন্য এখান থেকে কিছু কামাই করে না নিয়ে গিয়ে থাকে তাহলে দুনিয়ার এ ধন-সম্পদ তার কোন্ কাজে লাগবে? সে তো কোন দালান কোঠা, মোটরগাড়ী, সম্পত্তি বা জমানো অর্থ সঙ্গে করে কবরে যাবে না।
১১. আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে ধ্বংস হবে।(১)
(১) تردى এর শাব্দিক অর্থ অধঃপতিত হওয়া ও ধ্বংস হওয়া। অৰ্থাৎ একদিন তাকে অবশ্যই মরতে হবে। তখন দুনিয়াতে যেসব ধন-সম্পদে কৃপণতা করেছিল তা তার কোনও কাজে আসবে না। (মুয়াস্সার)
১১। যখন সে ধ্বংস হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।(1)
(1) অর্থাৎ, যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন এই মাল-ধন, যা সে আল্লাহর রাস্তায় ব্যয় করত না, তা সেদিন কোন কাজে আসবে না।