ফী লাওহিম মাহফূজ।উচ্চারণ
বরং এ কুরআন উন্নত মর্যাদা সম্পন্ন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। ৯ তাফহীমুল কুরআন
যা লাওহে মাহফুজে লিপিবদ্ধমুফতী তাকী উসমানী
সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।মুজিবুর রহমান
লওহে মাহফুযে লিপিবদ্ধ।মাওলানা মুহিউদ্দিন খান
সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।ইসলামিক ফাউন্ডেশন
সুরক্ষিত ফলকে (লিপিবদ্ধ)।আল-বায়ান
সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।তাইসিরুল
সুরক্ষিত ফলকে।মাওলানা জহুরুল হক
৯
এর অর্থ হচ্ছে, এ কুরআনের লেখা অপরিবর্তনীয়। এর বিলুপ্তি হবে না। আল্লাহর এমন সংরক্ষিত ফলকে এর লেখাগুলো খোদিত রয়েছে যেখানে এর মধ্যে কোন রদবদল করার ক্ষমতা কারোর নেই। এর মধ্যে যে কথা লেখা হয়েছে তা অবশ্যি পূর্ণ হবে। সারা দুনিয়া একজোট হয়ে তাকে বাতিল করতে চাইলেও তাতে সফল হবে না।
২২. সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
২২। সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। (1)
(1) অর্থাৎ, লাউহে মাহ্ফূযে লিপিবদ্ধ আছে। যেখানে ফিরিশতাগণ তার সংরক্ষণের জন্য নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা প্রয়োজন ও চাহিদানুযায়ী তা অবতীর্ণ করে থাকেন।