ফির‘আওনা ওয়া ছামূদ।উচ্চারণ
ফেরাউন ও সামূদের সেনাদলের? ৮ তাফহীমুল কুরআন
ফির‘আউন ও ছামুদ (-এর বাহিনী)-এর?মুফতী তাকী উসমানী
ফির‘আউন ও ছামূদের?মুজিবুর রহমান
ফেরাউনের এবং সামুদের?মাওলানা মুহিউদ্দিন খান
ফির‘আওন ও সামূদের? ইসলামিক ফাউন্ডেশন
ফির‘আউন ও সামূদের।আল-বায়ান
ফেরাউন ও সামূদের? (আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক-লস্কর কোন কাজে আসেনি)।তাইসিরুল
ফিরআউনের ও ছামূদের?মাওলানা জহুরুল হক
৮
যারা নিজেদের দল ও জনশক্তির জোরে আল্লাহর এ যমীনে বিদ্রোহের ঝাণ্ডা বুলন্দ করছে এখানে তাদেরকে সম্বোধন করা হয়েছে। বলা হচ্ছে, তোমাদের কি জানা আছে, ইতিপূর্বে যারা নিজেদের দলীয় শক্তির জোরে এ ধরণের বিদ্রোহ করেছিল তাদের পরিণাম কি হয়েছিল?
১৮. ফিরআউন ও সামুদের?
১৮। ফিরআউন ও সামূদের?