ওয়া হুওয়াল গাফূরুল ওয়াদূদু।উচ্চারণ
তিনি ক্ষমাশীল, প্রেমময়, তাফহীমুল কুরআন
তিনি অতি ক্ষমাশীল, অতি প্রেমময়।মুফতী তাকী উসমানী
এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,মুজিবুর রহমান
তিনি ক্ষমাশীল, প্রেমময়;মাওলানা মুহিউদ্দিন খান
এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়, ইসলামিক ফাউন্ডেশন
আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।আল-বায়ান
তিনি ক্ষমাশীল, প্রেমময়,তাইসিরুল
আর তিনিই পরিত্রাণকারী, প্রেমময়,মাওলানা জহুরুল হক
১৪. এবং তিনি ক্ষমাশীল, অতিম্নেহময়(১),
(১) الْوَدُود শব্দটির কয়েকটি অর্থ বর্ণিত আছে। কারও কারও মতে, ‘ওয়াদূদ’ বলা হয় তাকে যার কোন সন্তান নেই। অর্থাৎ যার এমন কেউ নেই। যার প্রতি মন টানতে থাকবে। (ফাতহুল কাদীর) তবে অধিকাংশ মুফাস্সিরের মতে এর অর্থ, প্রিয় বা প্রিয়পাত্র। (ইবন কাসীর) যার ভালবাসায় কোন খাদ নেই। যারা তাঁকে ভালবাসেন তিনিও তাদেরকে ভালবাসেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, “তিনি তাদেরকে ভালবাসেন আর তারাও তাঁকে ভালবাসে”। (সূরা আল-মায়েদাহ: ৫৪) তিনি এমন সত্তা যাঁকে তার ভালবাসার পাত্ররা এমন ভালবাসে যে ভালবাসার কোন উদাহরণ দেয়া সম্ভব হয় না। যার কোন তুলনা নেই। তাঁর খালেস বান্দাদের অন্তরে তাঁর যে ভালবাসা রয়েছে সেটার তুলনা কোন ভালবাসা দিয়ে দেয়া যাবে না। আর এজন্যই ভালবাসা হচ্ছে আল্লাহর দাসত্বের মূল কথা। যে ভালবাসার কারণে যাবতীয় ভালবাসার পাত্রের উপর সেটা স্থান করে নেয়। অন্য ভালবাসা যদি আল্লাহর ভালবাসার অনুগামী না হয় তবে সেটা বান্দার জন্য বিপদ ও শাস্তির কারণ হয়। (সা'দী)
১৪। তিনিই ক্ষমাশীল, প্রেমময়।