ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ

যুল ‘আরশিল মাজীদ।উচ্চারণ

আরশের মালিক, শ্রেষ্ঠ-সম্মানিত তাফহীমুল কুরআন

আরশের মালিক, সম্মানিতমুফতী তাকী উসমানী

আরশের অধিপতি মহিমময়,মুজিবুর রহমান

মহান আরশের অধিকারী।মাওলানা মুহিউদ্দিন খান

আরশের অধিকারী ও সম্মানিত।ইসলামিক ফাউন্ডেশন

আরশের অধিপতি, মহান।আল-বায়ান

‘আরশের অধিপতি, মহা সম্মানিত।তাইসিরুল

সম্মানিত আরশের অধিকারী,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৫. আরশের অধিকারী ও সম্মানিত।

তাফসীরে আহসানুল বায়ান

১৫। তিনি আরশের অধিপতি গৌরবময়। (1)

(1) অর্থাৎ, তিনি সমস্ত সৃষ্টি হতে সুমহান এবং সুউচ্চ। ‘আরশ’ যা সব থেকে উচ্চে অবস্থিত, যার উপরে আল্লাহ আছেন। যেমন সাহাবাগণ, তাবেয়ীনগণ এবং মুহাদ্দিসগণদের এ বিশ্বাস। المَجِيدُ শব্দের অর্থ হল মর্যাদাবান ও গৌরবময়। পেশ অবস্থায় এ জন্য আছে যে, এটা ذو বা রবের সিফাত (বিশেষণ); العَرشِ এর বিশেষণ নয়। যদিও কেউ কেউ এই শব্দটাকে العَرشِ এর বিশেষণ ধরে المجيدِ শব্দকে যের দিয়ে পাঠ করেছেন। অর্থের দিক দিয়ে উভয় অর্থ নির্ভুল এবং বিশুদ্ধ। (ইবনে কাসীর)