إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ

ইন্নাহূহুওয়া ইউবদিউ ওয়া ইউ‘ঈদ।উচ্চারণ

তিনিই প্রথমবার সৃষ্টি করেন আবার তিনিই দ্বিতীয় বার সৃষ্টি করবেন। তাফহীমুল কুরআন

তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন।মুফতী তাকী উসমানী

তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,মুজিবুর রহমান

তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।মাওলানা মুহিউদ্দিন খান

তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান, ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন।আল-বায়ান

তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতঃপর সৃষ্টির আবর্তন ঘটান।তাইসিরুল

নিঃসন্দেহে তিনি, তিনিই সৃষ্টি শুরু করেন এবং পুনঃসৃষ্টি করেন;মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৩. তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,

তাফসীরে আহসানুল বায়ান

১৩। তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান।(1)

(1) অর্থাৎ, তিনিই নিজ পূর্ণ শক্তি ও কুদরত দ্বারা প্রথমবার সৃষ্টি করেন এবং কিয়ামতের দিন পুনর্বার ঠিক সেভাবেই সৃষ্টি করবেন যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন।