ওয়াল্লা-হু আ‘লামুবিমা-ইয়ূ‘ঊন।উচ্চারণ
অথচ এরা নিজেদের আমলনামায় যা কিছু জমা করছে আল্লাহ তা খুব ভালো করেই জানেন। ১৩ তাফহীমুল কুরআন
তারা যা-কিছু জমা করছে আল্লাহ তা সবিশেষ অবহিত। মুফতী তাকী উসমানী
অথচ তারা (মনে মনে) যা পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।মুজিবুর রহমান
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।মাওলানা মুহিউদ্দিন খান
এবং এরা যা পোষণ করে আল্লাহ্ তা সবিশেষ অবগত। ইসলামিক ফাউন্ডেশন
আর তারা যা অন্তরে পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।আল-বায়ান
আল্লাহ খুব ভাল করেই জানেন তারা (তাদের অন্তরে) কী লুকিয়ে রাখে।তাইসিরুল
অথচ আল্লাহ্ ভালো জানেন যা তারা লুকোচ্ছে।মাওলানা জহুরুল হক
১৩
এর আর একটি অর্থ এও হতে পারে যে, এরা নিজেদের মনে কুফরী, হিংসা, সত্যের সাথে শত্রুতা এবং অন্যান্য খারাপ ইচ্ছা ও দুষ্ট সংকল্পের যে নোংরা আবর্জনা ভরে রেখেছে আল্লাহ তা খুব ভালো করেই জানেন।
এর এক অর্থ হল, তারা কর্মের যে পুঁজি সংগ্রহ করছে আল্লাহ তা ভালোভাবে জানেন। দ্বিতীয় অর্থ এটাও হতে পারে যে, তারা তাদের অন্তরে যা গোপন রাখে তাও আল্লাহ তাআলার জানা।
২৩. আর তারা যা পোষণ করে আল্লাহ্ তা সবিশেষ অবগত।
২৩। (অথচ) তারা (মনে মনে) যা পোষণ করে থাকে, আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত। (1)
(1) অর্থাৎ, তাদের মিথ্যা জানা অথবা যে সব কর্ম তারা গোপনে করে আল্লাহ তা ভালোভাবে জানেন।