ওয়া ইযা-কুরিআ ‘আলাইহিমুল কুরআ-নুলা-ইয়াছজুদূন (ছিজদাহ-১৩)।উচ্চারণ
এবং এদের সামনে কুরআন পড়া হলে এরা সিজদা করে না? ১২ তাফহীমুল কুরআন
এবং যখন তাদের সামনে কুরআন পড়া হয়, তখন সিজদা করে না? মুফতী তাকী উসমানী
এবং তাদের নিকট কুরআন পঠিত হলে তারা সাজদাহ করেনা? [সাজদাহ] ۩মুজিবুর রহমান
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।মাওলানা মুহিউদ্দিন খান
এবং এদের নিকট কুরআন পাঠ করা হলে এরা সিজ্দা করে না ? ইসলামিক ফাউন্ডেশন
আর যখন তাদের কাছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না। [সাজদাহ] ۩আল-বায়ান
আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না? [সাজদাহ] ۩তাইসিরুল
আর যখন তাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না?মাওলানা জহুরুল হক
১২
অর্থাৎ এদের মনে আল্লাহর ভয় জাগে না। এরা তাঁর সামনে মাথা নত করে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্যক্রম থেকে প্রমাণিত যে, তিনি কুরআনের এ আয়াতটি পড়ার সময় সিজদা করেছেন। ইমাম মালেক, মুসলিম ও নাসাঈ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এ রেওয়ায়াত উদ্ধৃত করেছেন যে, তিনি নামাযে এ সূরাটি পড়ে এ জায়গায় সিজদা করেন এবং বলেন, রসূলুল্লাহ ﷺ এ জায়গায় সিজদা করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ আবু রাফের একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে তিনি বলেছেন, হযরত আবু হুরাইরা (রা.) এশার নামাযে এ সূরাটি পড়েন এবং সিজদা করেন। আমি এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে নামায পড়ি এবং তিনি এখানে সিজদা করেন তাই আমি আমৃত্যু এখানে সিজদা করে যেতে থাকবো। মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ এবং আরো অনেকে অন্য একটি রেওয়ায়াত উদ্ধৃত করেছেন। তাতে হযরত আবু হুরাইরা (রা.) বলেছেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে এই সূরায় এবং ‘ ইকরা বিসমি রব্বিকাল্লাজী খালাক’ সূরায় সিজদা করেছি।
এটা সিজদার আয়াত। আরবীতে এ আয়াত পড়লে বা শুনলে সিজদা করা ওয়াজিব হয়ে যায়।
২১. আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হলে তখন তারা সিজদা করে না?(১) (সাজদাহ) ۩
(১) অর্থাৎ যখন তাদের সামনে সুস্পষ্ট হেদায়েত পরিপূর্ণ কুরআন পাঠ করা হয়, তখনও তারা আল্লাহর দিকে নত হয় না। سجود এর আভিধানিক অর্থ নত হওয়া, আনুগত্য করা। বলাবাহুল্য, এখানে পারিভাষিক সাজদার পাশাপাশি আল্লাহর সামনে আনুগত্য সহকারে নত হওয়া তথা বিনীত হওয়াও উদ্দেশ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু এ সূরা পড়ে সাজদাহ করলেন, তারপর লোকদের দিকে ফিরে জানালেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং এ সূরা পড়ার পরে সাজদাহ করেছেন। (মুসলিম: ৫৭৮)
অন্য বর্ণনায় এসেছে, তিনি এশার সালাতে এ সূরা পাঠের পর সাজদাহ করলেন, এ ব্যাপারে জিজ্ঞাসিত হওয়ার পর বললেন, আমি আবুল কাসেম (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পিছনে সাজদাহ করেছি, সুতরাং তার সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত সাজদাহ করবই।” (বুখারী: ১০৭৮, মুসলিম: ৫৭৮)
২১। এবং তাদের নিকট কুরআন পঠিত হলে তারা সিজদাহ করে না? (1) (সাজদাহ) ۩
(1) হাদীসসমূহ থেকে এখানে নবী (সাঃ) এবং সাহাবীগণের সিজদা করার কথা প্রমাণিত আছে। (অতএব এ আয়াত পাঠ করার পর সিজদা করা মুস্তাহাব। সিজদার আহকাম জানতে সূরা আ‘রাফের শেষ আয়াতের টীকা দেখুন।)