ওয়াল্লাইলি ওয়ামা-ওয়াছাক।উচ্চারণ
আকাশের লাল আভার ও রাতের তাফহীমুল কুরআন
এবং রাতের আর তা যা-কিছুকে জড়িয়ে রাখে তার মুফতী তাকী উসমানী
এবং রাতের, আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার,মুজিবুর রহমান
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটেমাওলানা মুহিউদ্দিন খান
এবং রাত্রির আর তা যা কিছুর সমাবেশ ঘটায় তার, ইসলামিক ফাউন্ডেশন
আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার।আল-বায়ান
আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,তাইসিরুল
আর রাত্রিকে ও যা-কিছু তা তাড়িয়ে নেয়,মাওলানা জহুরুল হক
অর্থাৎ রাত যেসব বস্তু নিজের মধ্যে লুকিয়ে রাখে। এখানে সান্ধ্য লালিমা, রাত ও চাঁদের শপথ করা হয়েছে, এসবই আল্লাহ তাআলার হুকুমে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হতে থাকে। এদের শপথ করে বলা হচ্ছে, মানুষও এক মনযিল থেকে অন্য মনযিলে সফর করতে থাকবে। পরিশেষে সে আল্লাহ তাআলার সঙ্গে গিয়ে মিলিত হবে।
১৭. আর শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
১৭। এবং রজনীর আর তাতে যা কিছুর সমাবেশ ঘটে (1) তার শপথ।
(1) অন্ধকার নেমে আসতেই প্রতিটি বস্তু নিজ নিজ বাসা ও বাসস্থানে জমা ও সমাবিষ্ট হয়। অর্থাৎ, রাতের অন্ধকার যে সকল বস্তুকে নিজের আঁচল দ্বারা ঢেকে নেয়।