বালা-ইন্না রব্বাহূক-না বিহী বাসীর-।উচ্চারণ
না ফিরে সে পারতো কেমন করে? তার রব তার কার্যকলাপ দেখছিলেন। ১০ তাফহীমুল কুরআন
কেন নয়? নিশ্চয়ই তার প্রতিপালক তার উপর দৃষ্টি রাখছিলেন।মুফতী তাকী উসমানী
হ্যাঁ,(অবশ্যই প্রত্যাবর্তিত হবে) নিশ্চয়ই তার রাব্ব তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।মুজিবুর রহমান
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয়ই ফিরে যাবে; তার প্রতিপালক তার ওপর সবিশেষ দৃষ্টি রাখেন। ইসলামিক ফাউন্ডেশন
হ্যাঁ, নিশ্চয় তার রব তার প্রতি সম্যক দৃষ্টি দানকারী।আল-বায়ান
অবশ্যই ফিরে যাবে, তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন।তাইসিরুল
না, নিঃসন্দেহ তার প্রভু বরাবর তার প্রতি দৃষ্টিদাতা।মাওলানা জহুরুল হক
১০
অর্থাৎ সে যেসব কাজ কারবার করে যাচ্ছিল আল্লাহ সেগুলো উপেক্ষা করতেন এবং নিজের সামনে ডেকে তাকে কোন জিজ্ঞাসাবাদ করতেন না এমনটি ছিল আল্লাহর ইনসাফ ও হিকমতের পরিপন্থী।
১৫. হ্যাঁ,(১) নিশ্চয় তার রব তার উপর সম্যক দৃষ্টি দানকারী।
(১) অর্থাৎ সে যা মনে করেছে তা ঠিক নয়। সে অবশ্যই তার রবের কাছে ফিরে যাবে। অবশ্যই সে পুনরুথিত হবে। (ফাতহুল কাদীর)
১৫। অবশ্যই (সে প্রত্যাবর্তিত হবে)।(1) নিশ্চয়ই তার প্রতিপালক তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন। (2)
(1) একটা অর্থ এটাও হতে পারে যে, এটা কি করে সম্ভব হতে পারে যে, সে ফিরে আসবে না এবং পুনর্বার জীবিত হবে না? অথবা ‘অবশ্যই’, ‘কেন নয়’, সে অবশ্যই আল্লাহর নিকট ফিরে আসবে।
(2) অর্থাৎ, তার আমল আল্লাহর নিকট কোন রকমের গুপ্ত ছিল না।