ওয়া আম্মা-মান ঊতিয়া কিতা-বাহূওয়ারআ জাহরিহ।উচ্চারণ
আর যার আমলনামা তার পিছন দিক থেকে দেয়া হবে, ৮ তাফহীমুল কুরআন
কিন্তু যাকে তার আমলনামা দেওয়া হবে তার পিঠের পিছন থেকে, মুফতী তাকী উসমানী
এবং যাকে তার কর্মলিপি তার পৃষ্ঠের পশ্চাদ্ভাগে দেয়া হবে –মুজিবুর রহমান
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,মাওলানা মুহিউদ্দিন খান
এবং যাকে তার ‘আমলনামা তার পৃষ্ঠের পশ্চাৎদিক হতে দেওয়া হবে ইসলামিক ফাউন্ডেশন
আর যাকে তার আমলনামা পিঠের পেছনে দেয়া হবে,আল-বায়ান
আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,তাইসিরুল
আর তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার পিঠের পশ্চাৎ দিকে দেওয়া হবে,মাওলানা জহুরুল হক
৮
সূরা আল হাক্কায় বলা হয়েছে, যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে। আর এখানে বলা হয়েছে, তার পেছন দিক থেকে দেয়া হবে। সম্ভবত এটা এভাবে হবে, সংশ্লিষ্ট ব্যক্তি ডান হাতে আমলনামা পাবার ব্যাপারে প্রথম থেকে নিরাশ হয়ে থাকবে। কারণ নিজের কার্যক্রম তার ভালোভাবেই জানা থাকবে। ফলে সে নিশ্চিতভাবে মনে করবে যে, তাকে বাম হাতে আমলনামা দেয়া হবে। তবে সমস্ত মানুষের সামনে আমলনামা বাম হাতে নিতে সে লজ্জা অনুভব করবে। তাই সে নিজের হাত পেছনের দিকে রাখবে। কিন্তু এই চালাকি করে সে নিজের কৃতকর্মের ফল নিজের হাতে তুলে নেবার হাত থেকে বাঁচতে পারবে না। সে হাত সামনের দিকে রাখুক বা পেছনের দিকে অবশ্যি তার আমলনামা তার হাতে ধরিয়ে দেয়া হবে।
সূরা আল-হাক্কায় (৬৯ : ২৫) বলা হয়েছে, পাপিষ্ঠদেরকে আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে। এ আয়াত দ্বারা বোঝা যায় বাম হাতেও দেওয়া হবে পিছন দিক থেকে।
১০. আর যাকে তার আমলনামা তার পিঠের পিছনদিক থেকে দেয়া হবে,
১০। পক্ষান্তরে যাকে তার আমলনামা তার পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে,