وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا

ওয়া ইয়ানকালিবুইলা-আহলিহী মাছরূর-।উচ্চারণ

এবং সে হাসিমুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে। ৭ তাফহীমুল কুরআন

এবং সে তার পরিবারবর্গের কাছে ফিরে যাবে আনন্দচিত্তে।মুফতী তাকী উসমানী

এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে।মুজিবুর রহমান

এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবেমাওলানা মুহিউদ্দিন খান

এবং সে তার স্বজনদের নিকট প্রফুলচিত্তে ফিরে যাবে; ইসলামিক ফাউন্ডেশন

আর সে তার পরিবার-পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে।আল-বায়ান

সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।তাইসিরুল

আর সে তার স্বজনদের কাছে ফিরে যাবে খুশি হয়ে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৭

নিজের লোকজন বলতে পরিবার পরিজন, আত্মীয়-স্বজন ও সাথী-সহযোগীদের কথা বুঝানো হয়েছে। তাদেরকেও একইভাবে মাফ করে দেয়া হয়ে থাকবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯. এবং সে তার স্বজনদের কাছে(১) প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে;

(১) কোনো কোনো মুফাস্‌সির বলেন, নিজের লোকজন বলতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সাথী-সহযোগীদের কথা বুঝানো হয়েছে। তাদেরকেও একইভাবে মাফ করে দেয়া হয়ে থাকবে। কাতাদাহ বলেন, এখানে পরিবার বলে জান্নাতে তার যে পরিবার থাকবে তাদের বোঝানো হয়েছে। (কুরতুবী; ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

৯। এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরে যাবে।(1)

(1) স্বজন বলতে তার পরিবারের মধ্যে থেকে যারা জান্নাতী হবে তারা অথবা এ হতে উদ্দেশ্য হল, সেই সমস্ত বেহেশ্তী হুর ও গিলমান, যা জান্নাতীগণ লাভ করবে।