ওয়ামা-হুওয়া ‘আলাল গাইবি বিদানীন।উচ্চারণ
আর সে গায়েবের (এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানেরা) ব্যাপারে কৃপণ নয়। ২০ তাফহীমুল কুরআন
এবং সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয়। #%১৩%#মুফতী তাকী উসমানী
সে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পন্য করেনা।মুজিবুর রহমান
তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।মাওলানা মুহিউদ্দিন খান
সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয়। ইসলামিক ফাউন্ডেশন
আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়।আল-বায়ান
সে গায়বের (জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়ার) ব্যাপারে কৃপণতা করে না।তাইসিরুল
আর তিনি অদৃশ্য-সন্বন্ধে কৃপণ নন,মাওলানা জহুরুল হক
২০
অর্থাৎ রসূলুল্লাহ ﷺ তোমাদের কাছ থেকে কোন কথা গোপন রাখেন না। গায়েব থেকে তাঁর কাছে আল্লাহর সত্তা ও গুণাবলী, ফেরেশতা, মৃত্যুর পরের জীবন, কিয়ামত, আখেরাত বা জান্নাত ও জাহান্নাম সম্পর্কে যা কিছু সত্য ও নির্ভুল তথ্য আসে তা সবই তিনি একটুও কমবেশী না করে তোমাদের কাছে বর্ণনা করেন।
অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে অদৃশ্য বিষয়ক যা-কিছু জানতেন তা মানুষের কাছে গোপন করতেন না; বরং সকলের কাছেই তা প্রকাশ করে দিতেন। জাহেলী যুগে যারা কাহিন বা অতীন্দ্রিয়বাদী নামে পরিচিত ছিল, তারাও মানুষকে অদৃশ্য বিষয়ে জানানোর দাবি করত। তারা এটা করত দুষ্ট জিনদের সাথে যোগাযোগের মাধ্যমে। জিনরা তাদেরকে নানা রকমের মিথ্যা কথা শুনিয়ে দিত আর তাই তারা মানুষের কাছে প্রকাশ করত। তাও আবার টাকার বিনিময়ে। ফি ছাড়া তারা কাউকে কিছু বলতে চাইত না। আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন, তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘কাহিন’ বলছ, অথচ কাহিনরা তো তোমাদের কাছে মিথ্যা বলার ক্ষেত্রেও এমন কার্পণ্য করে যে দক্ষিণা ছাড়া কিছু বলতে চায় না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য বিষয়ে যেসব সত্য জানতে পারেন, তা তোমাদের কাছে প্রকাশ করতে কোন কার্পণ্য করেন না এবং সেজন্য তিনি কোন বিনিময়ও গ্রহণ করেন না।
২৪. তিনি গায়েবী বিষয় সম্পর্কে কৃপণ নয়।(১)
(১) অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কাছ থেকে কোন কথা গোপন রাখেন না। গায়েব থেকে তার কাছে যে-সব তথ্য বা অহী আসে তা সবই তিনি একটুও কমবেশী না করে তোমাদের কাছে বর্ণনা করেন। (সা’দী)
২৪। সে অদৃশ্য (অহী) প্রচারে কৃপণ নয়। (1)
(1) এখানে নবী (সাঃ)-এর ব্যাপারে স্পষ্ট করা হচ্ছে যে, তাঁর নিকট যে খবর আসে, যে বিধি-বিধান ও ফরয অবতীর্ণ হয়, তার মধ্যে কোন বিষয়কে তিনি গোপন রাখেন না; বরং রিসালতের দায়িত্ব অনুভব করে প্রতিটি কথা ও বিধান লোকদের কাছে পৌঁছে দেন।