ওয়া মা-সা-হিবুকুম বিমাজনূন।উচ্চারণ
আর (হে মক্কাবাসীরা!) তোমাদের সাথী ১৮ পাগল নয়। তাফহীমুল কুরআন
(হে মক্কাবাসীগণ!) তোমাদের সঙ্গী (অর্থাৎ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উন্মাদ নয়।মুফতী তাকী উসমানী
এবং তোমাদের সহচর উন্মাদ নয়,মুজিবুর রহমান
এবং তোমাদের সাথী পাগল নন।মাওলানা মুহিউদ্দিন খান
আর তোমাদের সাথী উন্মাদ নয়, ইসলামিক ফাউন্ডেশন
আর তোমাদের সাথী* পাগল নয়।আল-বায়ান
(ওহে মাক্কাবাসী!) তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পাগল নয়।তাইসিরুল
আর তোমাদের সাথী তো পাগল নন।মাওলানা জহুরুল হক
১৮
সাথী বলতে এখানে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বুঝানো হয়েছে। তাঁকে মক্কাবাসীদের সাথী অভিহিত করে আসলে তাঁকে এ বিষয়ের অনুভূতি দেয়া হয়েছে যে, তিনি তাদের জন্য কোন আগন্তুক বা অপরিচিত লোক নন। বরং তিনি তাদেরই জাতি ও গোত্রভুক্ত। তাদের মধ্যেই সারা জীবন তিনি অবস্থান করেছেন। তাদের শহরের প্রতিটি আবালবৃদ্ধবনিতা তাঁকে চেনে। তিনি কোন্ ধরনের জ্ঞানী, বুদ্ধিমান ও সচেতন ব্যক্তি তা তারা ভালোভাবেই জানে। এই ধরনের এক ব্যক্তিকে জেনেবুঝে পাগল বলতে গিয়ে তাদের অবশ্যই কিছুটা লজ্জা অনুভব করা উচিত। (আরো বেশী ব্যাখ্যার জন্য তাফহীমুল কুরআনের সূরা আন নাজমের ২ ও ৩ টীকা দেখুন)
২২. আর তোমাদের সাথী উন্মাদ নন(১),
(১) এখানে সাথী বলতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বুঝানো হয়েছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উন্মাদ বলত এতে তাদেরকে জওয়াব দেয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এ ধারণা ঠিক নয় যে, কুরআনে যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো কোন পাগলের প্রলাপ বা শয়তানের বক্তব্য। (কুরতুবী)
২২। আর তোমাদের সাথী (মুহাম্মাদ) উন্মাদ নয়। (1)
(1) এই সম্বোধন হল মক্কাবাসীদের জন্য। আর ‘সাথী’ থেকে উদ্দেশ্য হল রসূল (সাঃ)। অর্থাৎ, তোমরা যে ধারণা কর, তোমাদের স্বগোত্রীয় ও স্বদেশী সাথী (মুহাম্মাদ (সাঃ)) পাগল - নাঊযুবিল্লাহ - সে এমন নয়। একটু কুরআন পড়ে তো দেখ যে, কোন পাগল কি এমন ধরনের তথ্য ও তত্ত্ব বিবৃত করতে পারে এবং পূর্ববর্তী জাতির সত্য ঘটনা বলতে পারে; যা কুরআনে উল্লেখ হয়েছে?