ওয়াল্লাইলি ইযা-‘আছ‘আছ।উচ্চারণ
যখন তা বিদায় নিয়েছে তাফহীমুল কুরআন
এবং শপথ করছি রাতের, যখন তার অবসান হয়মুফতী তাকী উসমানী
শপথ রাতের যখন ওর আবির্ভাব হয়,মুজিবুর রহমান
শপথ নিশাবসান ওমাওলানা মুহিউদ্দিন খান
শপথ নিশার যখন এর অবসান হয় ইসলামিক ফাউন্ডেশন
আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।আল-বায়ান
শপথ রাতের যখন তা বিদায় নেয়তাইসিরুল
আর রাত্রিকে যখন তা বিগত হয়ে যায়,মাওলানা জহুরুল হক
১৭. শপথ রাতের যখন তা শেষ হয়(১),
(১) عَسْعَسَ শব্দটির দুটি অর্থ হতে পারে। একটি উপরে আছে, তা হচ্ছে বিদায় নেয়া, শেষ হওয়া। অপর অর্থ হল আগমন করা, প্রবেশ করা। তখন আয়াতটির অর্থ হয়, শপথ রাতের, যখন তা আগমন করে। (ইবন কাসীর)
১৭। শপথ রাত্রির, যখন তার অবসান হয়। (1)
(1) عسعس শব্দটি বিপরীতধর্মী অর্থবোধক শব্দ; এটি আগমন ও অবসান উভয় অর্থে ব্যবহার হয়। তবে এখানে অবসান হওয়ার অর্থেই ব্যবহার হয়েছে।