আল জাওয়া-রিল কুন্নাছ।উচ্চারণ
পেছনে ফিরে আসা ও অদৃশ্য হয়ে যাওয়া তারকারাজির এবং রাত্রির, তাফহীমুল কুরআন
যা চলতে চলতে অদৃশ্য হয়ে যায়। মুফতী তাকী উসমানী
যা গতিশীল ও স্থিতিবান;মুজিবুর রহমান
চলমান হয় ও অদৃশ্য হয়,মাওলানা মুহিউদ্দিন খান
যা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়, ইসলামিক ফাউন্ডেশন
যা চলমান, অদৃশ্য।আল-বায়ান
চলে ও লুকিয়ে যায়,তাইসিরুল
যারা চলে থাকে, অদৃশ্য হয়ে যায়,মাওলানা জহুরুল হক
কোন কোন নক্ষত্র এমনও আছে, যাদেরকে কখনও পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে দেখা যায় এবং কখনও পশ্চিম থেকে পূর্ব দিকে। যেন তারা এক দিকে চলতে চলতে এক পর্যায়ে উল্টো দিকে ঘুরে যায়। ফের চলতে চলতে এক সময় দৃষ্টির আড়াল হয়ে যায়। নক্ষত্রদের এ রকম পরিক্রমণ আল্লাহ তাআলার অপার শক্তির এক বিস্ময়কর নিদর্শন। তাই কুরআন মাজীদে তাদের শপথ করা হয়েছে।
১৬. যা চলমান, অপসৃয়মাণ,
১৬। যা চলমান হয়ে অদৃশ্য হয়ে যায়। (1)
(1) الخنس থেকে উদ্দেশ্য নক্ষত্রমালা। এ শব্দটির উৎপত্তি خنس থেকে হয়েছে। যার অর্থ হল পিছন ফিরে চলে যাওয়া। এই নক্ষত্রপুঞ্জ দিনের বেলায় লোকের দৃষ্টি হতে লুকিয়ে যায় এবং নজরে আসে না। আর এই নক্ষত্রগুলি হল শনি, বৃহস্পতি, শুক্র ও বুধগ্রহ। এসব নক্ষত্র বিশেষ করে সূর্যের মুখোমুখী অবস্থিত । কেউ কেউ বলেন, এখানে সমস্ত নক্ষত্রকেই বোঝানো হয়েছে। কেননা, সমস্ত নক্ষত্রই নিজের অদৃশ্য হওয়ার স্থানে অদৃশ্য হয় কিংবা দিনের বেলায় গোপন থাকে। الجوار শব্দের অর্থ হল চলমান। الكنس অর্থ, লুকিয়ে যাওয়া; যেমন, হরিণ নিজের জায়গা ও ঠিকানায় লুকিয়ে যায়। (অনেকে এখান হতে ‘ব্লাক হোল’-এর তথ্য প্রমাণ করে থাকেন।)