وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ

ওয়া ইযাল জান্নাতুউঝলিফাত।উচ্চারণ

এবং জান্নাতকে নিকটে আনা হবে। ১১ তাফহীমুল কুরআন

এবং যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে,মুফতী তাকী উসমানী

এবং জান্নাত যখন নিকটর্বতী করা হবে,মুজিবুর রহমান

এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,মাওলানা মুহিউদ্দিন খান

এবং জান্নাত যখন সমীপবর্তী করা হবে, ইসলামিক ফাউন্ডেশন

আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।আল-বায়ান

আর জান্নাতকে নিকটে আনা হবে,তাইসিরুল

আর যখন বেহেশতকে নিকটে আনা হবে, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১১

অর্থাৎ হাশরের ময়দানে যখন লোকদের মামলার শুনানী চলতে থাকবে, তখন জাহান্নামের উদ্দীপ্ত আগুনও সবাই দেখতে পাবে। জান্নাতও তার সমস্ত নিয়ামত সহকারে সবার সামনে হাযির থাকবে। এভাবে একদিকে অসৎলোকেরা জানতে পারবে তারা কোন্ ধরনের জিনিস থেকে বঞ্চিত হয়ে কোন্ দিকে যাচ্ছে এবং সৎলোকেরাও জানতে পারবে তারা কোন্ জিনিসের হাত থেকে রক্ষা পেয়ে কোন্ ধরনের নিয়ামত লাভ করতে যাচ্ছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৩. আর যখন জান্নাত নিকটবর্তী করা হবে

তাফসীরে আহসানুল বায়ান

১৩। এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।