وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ

ওয়া ইযাননুজূমুন কাদারত।উচ্চারণ

যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। তাফহীমুল কুরআন

এবং যখন নক্ষত্ররাজি খসে-খসে পড়বেমুফতী তাকী উসমানী

যখন নক্ষত্ররাজি খসে পড়বে,মুজিবুর রহমান

যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,মাওলানা মুহিউদ্দিন খান

যখন নক্ষত্ররাজি খসিয়া পড়বে,ইসলামিক ফাউন্ডেশন

আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।আল-বায়ান

আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে।তাইসিরুল

আর যখন তারকারা নিস্তেজ হয়ে পড়বে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ যে বাঁধনের কারণে তারা নিজেদের কক্ষপথে ও নিজেদের জায়গায় বাঁধা আছে তা খুলে যাবে এবং সমস্ত গ্রহ-তারকা বিশ্ব-জাহানের চারদিকে ছড়িয়ে পড়বে। এছাড়াও ‘ইনকিদার’ শব্দটির মধ্যে ‘কুদরাত’ এর অর্থও রয়েছে। অর্থাৎ তারা শুধু ছড়িয়েই পড়বে না বরং এই সঙ্গে আলোহীন হয়ে অন্ধকার হয়েও যাবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২. আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে(১),

(১) অর্থাৎ যে বাঁধনের কারণে তারা নিজেদের কক্ষপথে ও নিজেদের জায়গায় বাধা আছে তা খুলে যাবে এবং সমস্ত গ্ৰহ-তারকা বিশ্ব-জাহানের চারদিকে ছড়িয়ে পড়বে। এ ছাড়াও তারা শুধু ছড়িয়েই পড়বে না। বরং এই সঙ্গে আলোহীন হয়ে অন্ধকারও হয়ে যাবে। (সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

২। যখন নক্ষত্ররাজি দীপ্তিহীন হয়ে পড়বে, (1)

(1) এর দ্বিতীয় অর্থ হল যে, খসে পড়বে; অর্থাৎ, আসমানে তার অস্তিত্ব থাকবে না।