وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ

ওয়া ইযাল জিবা-লুছুইয়িরত।উচ্চারণ

যখন পাহাড়গুলোকে চলমান করা হবে। তাফহীমুল কুরআন

এবং যখন পর্বতসমূহকে সঞ্চালিত করা হবেমুফতী তাকী উসমানী

পর্বতসমূহকে যখন চলমান করা হবে,মুজিবুর রহমান

যখন পর্বতমালা অপসারিত হবে,মাওলানা মুহিউদ্দিন খান

পর্বতসমূহকে যখন চলমান করা হবে, ইসলামিক ফাউন্ডেশন

আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।আল-বায়ান

পর্বতগুলোকে যখন চলমান করা হবে,তাইসিরুল

আর যখন পাহাড়গুলোকে অপসারণ করা হবে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অন্য কথায় মাধ্যাকর্ষণ শক্তিও বিলুপ্ত হয়ে যাবে। আর এই মাধ্যাকর্ষণ শক্তির কারণেই পাহাড়ের ওজন ও ভারত্ব আছে এবং তা এক জায়গায় স্থির হয়ে আছে। কাজেই এই শক্তি বিলুপ্ত হবার সাথে সাথেই সমস্ত পাহাড় পর্বত সমূলে উৎপাটিত ও ওজনহীন হয়ে এমনভাবে পৃথিবীর বুকে চলতে থাকবে যেমন মেঘ শূন্যে ভেসে বেড়ায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩. আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে(১),

(১) পাহাড়সমূহকে কয়েকটি পর্যায়ে চলমান করা হবে। প্রথমে তা বিক্ষিপ্ত বালুরাশির মত হবে, তারপর তা ধূনিত পশমের মত হবে, সবশেষে তা উৎক্ষিপ্ত ধূলিকণা হয়ে যাবে এবং তার জায়গায় আর অবস্থিত থাকবে না। (সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

৩। পর্বতসমূহকে যখন চালিত করা হবে, (1)

(1) অর্থাৎ, যমীনকে উপড়ে দেওয়ার পর হাওয়াতে উড়িয়ে দেওয়া হবে। আর সে ধূনিত তুলোর ন্যায় উড়তে থাকবে।