إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا

ইন্নামাআনতা মুনযিরু মাইঁ ইয়াখশা-হা-।উচ্চারণ

তাঁর ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব। ২৩ তাফহীমুল কুরআন

যে ব্যক্তি তার ভয় রাখে তুমি কেবল তার সতর্ককারী। #%১২%#মুফতী তাকী উসমানী

যে ওর ভয় রাখে তুমি শুধু তারই সতর্ককারী।মুজিবুর রহমান

যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।মাওলানা মুহিউদ্দিন খান

যে এর ভয় রাখে তুমি কেবল তার সতর্ককারী। ইসলামিক ফাউন্ডেশন

তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে একে ভয় করে ।আল-বায়ান

যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী।তাইসিরুল

তুমি তো শুধু সতর্ককারী তার জন্য যে এ-সন্বন্ধে ভয় করে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৩

এর ব্যাখ্যাও সূরা মূলকের ৩৬ টীকায় আলোচিত হয়েছে। তবে এখানে তার ভয়ে ভীত প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করে দেয়াই শুধুমাত্র তোমার দায়িত্ব ---একথা বলার অর্থ এ নয় যে, যারা ভীত নয় তাদেরকে সতর্ক করে দেয়া তোমার দায়িত্ব নয়। বরং এর অর্থ হচ্ছে, তোমাদের সতর্ক করে দেবার ফায়দা তারাই লাভ করতে পারবে যারা সেদিনটির আসার ভয়ে ভীত থাকবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ আখেরাতে পৌঁছার পর তার বিভীষিকা দেখে দুনিয়ার জীবন বা কবরে অবস্থানকালীন জীবনকে খুবই সংক্ষিপ্ত মনে হবে।

তাফসীরে জাকারিয়া

৪৫. যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।

তাফসীরে আহসানুল বায়ান

৪৫। যে ওর ভয় রাখে তুমি কেবল তারই সতর্ককারী। (1)

(1) অর্থাৎ, তোমার কর্ম শুধুমাত্র ভীতি প্রদর্শন করা; গায়বের খবর দেওয়া নয়। আর কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞানও গায়বী খবরের অন্তর্ভুক্ত; যা আল্লাহ কাউকেও অবগত করান নি। من يخشاها (যে ওর ভয় রাখে) বাক্য এই জন্য ব্যবহার হয়েছে যে, ভীতি প্রদর্শন ও তাবলীগ থেকে উপকৃত কেবল সেই ব্যক্তি হতে পারে, যার অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান থাকে। নচেৎ ভীতিপ্রদর্শন এবং তাবলীগ তো সকলকেই করা হয়েছে।