إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ

ইলা-রব্বিকা মুনতাহা-হা-।উচ্চারণ

এর জ্ঞান তো আল্লাহ‌ পর্যন্তই শেষ। তাফহীমুল কুরআন

এর চূড়ান্ত জ্ঞান তো তোমার প্রতিপালকেরই।মুফতী তাকী উসমানী

এর উত্তম জ্ঞান আছে তোমার রবেরই নিকট।মুজিবুর রহমান

এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।মাওলানা মুহিউদ্দিন খান

এটার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট; ইসলামিক ফাউন্ডেশন

এর প্রকৃত জ্ঞান তোমার রবের কাছেই।আল-বায়ান

এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ।তাইসিরুল

এর চরম সীমা রয়েছে তোমার প্রভুর নিকট।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৪. এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে(১);

(১) এ সম্পর্কে অন্য আয়াতে বলা হয়েছে, “তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটবে। বলুন, “এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে। শুধু তিনিই যথাসময়ে উহার প্রকাশ ঘটাবেন; ওটা আকাশমন্ডলী ও যমীনে একটি ভয়ংকর ঘটনা হবে। হঠাৎ করেই উহা তোমাদের উপর আসবে।’ আপনি এ বিষয়ে সবিশেষ জ্ঞাত মনে করে তারা আপনাকে প্রশ্ন করে। বলুন, “এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই আছে, কিন্তু অধিকাংশ লোক জানে না। (সূরা আল-আরাফ: ১৮৭) এখানে ঠিক এটাকে বলা হয়েছে যে, এর পরম জ্ঞান রয়েছে আপনার রবের কাছেই। হাদীসে জিবরীল নামক প্রসিদ্ধ হাদীসেও জিবরাঈলের প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই উত্তর দিয়ে বলেছিলেন, “যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশী জানে না”। (বুখারী: ৫০)

তাফসীরে আহসানুল বায়ান

৪৪। এর চূড়ান্ত জ্ঞান আছে তোমার প্রতিপালকের নিকটেই।