فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ

ফীমা আনতা মিন যিকর-হা-।উচ্চারণ

সেই সময়টি বলার সাথে তোমার সম্পর্ক কি? তাফহীমুল কুরআন

এ বিষয়ে আলোচনা করার সাথে তোমার কী সম্পর্ক? #%১১%#মুফতী তাকী উসমানী

এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক?মুজিবুর রহমান

এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?মাওলানা মুহিউদ্দিন খান

এটার আলোচনার সঙ্গে তোমার কী সম্পর্ক ? ইসলামিক ফাউন্ডেশন

তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে?আল-বায়ান

এর আলোচনার সাথে তোমার কী সম্পর্ক?তাইসিরুল

এ-সন্বন্ধে বলবার মতো তোমার কী আছে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ ঠিক কখন কিয়ামত হবে তা কেবল আল্লাহ তাআলাই জানেন। এ সম্পর্কে তিনি কাউকে অবহিত করেননি। তোমাকেও নয়। তা তুমি যখন জান না, তখন এ সম্পর্কে সওয়াল-জওয়াব করা ও এ নিয়ে আলোচনা করার সুযোগ তোমার কোথায় যে, তুমি তাতে লিপ্ত হবে? -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৪৩. তা আলোচনার কি জ্ঞান আপনার আছে?

তাফসীরে আহসানুল বায়ান

৪৩। এ ব্যাপারে তোমার কি বলার আছে? (1)

(1) অর্থাৎ, এ ব্যাপারে সুনিশ্চিত ইলম (জ্ঞান) তোমার নেই। সুতরাং তোমার এ ব্যাপারে বয়ান করার কি আছে? এর সুনিশ্চিত জ্ঞান তো কেবলমাত্র আল্লাহর নিকটই আছে।